আরো পাঁচ সংগঠন চট্টগ্রামের বাঁশখালী উপজেলায় কয়লাভিত্তিক বিদ্যুৎকেন্দ্রে পুলিশের গুলিতে পাঁচ শ্রমিক নিহতের ঘটনায় বিচার বিভাগীয় তদন্ত চেয়ে হাইকোর্টে রিট করেছে । সংগঠনগুলো হলো- বাংলাদেশ পরিবেশ আইনজীবী সমিতি (বেলা), বাংলাদেশ লিগ্যাল এইড অ্যান্ড সার্ভিসেস ট্রাস্ট (ব্লাস্ট), নিজেরা করি, সেফটি অ্যান্ড রাইটস ও অ্যাসোসিয়েশন ফর ল্যান্ড রিফর্ম অ্যান্ড ডেভেলপমেন্ট (এএলআরডি)।

বুধবার ৫টি সংগঠনের পক্ষের আইনজীবী ও বেলার প্রধান নির্বাহী অ্যাডভোকেট সৈয়দ রিজওয়ানা হাসান এ রিট দায়ের করেন। রিটে বিচার বিভাগীয় তদন্ত চাওয়া হয়েছে। এছাড়া, যতক্ষণ পর্যন্ত তদন্ত শেষ না হয় ততক্ষণ পর্যন্ত কয়লা বিদ্যুৎকেন্দ্রের কাজ বন্ধ রাখার নির্দেশনা চাওয়া হয়েছে।

অ্যাডভোকেট সৈয়দা রিজওয়ানা হাসান গণমাধ্যমকে বলেন, আগামীকাল বৃহস্পতিবার বিচারপতি এম ইনায়েতুর রহিমের নেতৃত্বাধীন বেঞ্চে রিট আবেদনটির শুনানি হতে পারে। পাশাপাশি বাঁশখালীতে শ্রমিকদের সার্বিক অবস্থা জানতে শ্রম অধিদফতরের কাছে একটি প্রতিবেদন চেয়েছি। এছাড়া শ্রমিকদের সঙ্গে পুলিশের সংঘর্ষে ৫ নিহতের ঘটনায় ডিসি ও এসপির নেতৃত্বে গঠন করা দুটি তদন্ত কমিটির রিপোর্ট দেয়ার নির্দেশনা প্রার্থনা করেছি।

এর আগে গত ২২শে এপ্রিল একটি মানবাধিকার সংগঠন চট্টগ্রামের বাঁশখালী উপজেলায় কয়লাভিত্তিক বিদ্যুৎকেন্দ্রের শ্রমিক নিহতের ঘটনায় বিচার বিভাগীয় তদন্তের নির্দেশনা চেয়ে হাইকোর্টে রিট দায়ের করে।

Share Now
July 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
2728293031