চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগ সভাপতি আলহাজ্ব এ.বি.এম মহিউদ্দিন চৌধুরী বলেছেন, চট্টগ্রাম বন্দর আর্ন্তজাতিক মাফিয়া চক্রের কব্জ্যায় চলে এসেছে। এর সাথে জড়িত সুযোগ সন্ধানীদের প্রতিরোধ করাই হোক বঙ্গবন্ধু তনয়া প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতি শ্রমজীবী জনতার শ্রদ্ধা, সম্মান ও ভালোবাসার অর্ঘ্য।

বৃহস্পতিবার (২৮ সেপ্টেম্বর)সকালে চট্টগ্রাম মুসলিম হল চত্বরে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭০তম জন্মদিন পালনে জাতীয় শ্রমিক লীগ, চট্টগ্রাম মহানগরের শ্রমিক-জনতার সমাবেশে প্রধান অতিথির ভাষণে তিনি একথা বলেন।

তিনি বলেন,এদেশ শ্রমিকের রক্তে রঞ্জিত, তাদের নাম লাল-সবুজের পতাকায় লেখা আছে। শ্রমিক জনতার স্বার্থ রক্ষায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশনায় সর্বোচ্চ ত্যাগ শিকারে আমরা নিবেদিত।

এ.বি.এম মহিউদ্দিন চৌধুরী সমবেত শ্রমিক জনতাকে স্বাগত জানিয়ে বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশনায় তাঁর জন্মদিনের অনুষ্ঠানটি সব্যসাচী লেখক সৈয়দ শামসুল হকের প্রতি শ্রদ্ধায় নিবেদিত। তাই আজ নির্ধারিত কর্মসূচীটি পরিবর্তিত হয়েছে। তিনি বলেন, ২৬ টাকা ক্রয়মূল্যে চাল কিনে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ১০টাকা কেজি দরে ৫০ লক্ষ গরীব পরিবারকে চাল দিচ্ছেন। এমন দৃষ্টান্ত পৃথিবীর কোথাও নেই। এই উদ্যেগ ইতিহাসের পাতায় স্বাক্ষ্য হয়ে থাকবে।

তিনি আরো বলেন, শ্রমিক মালিক সুসম্পর্ক জাতীয় সমৃদ্ধির ভিত্তি। নেত্রী শিক্ষাখাতে উন্নয়ন এবং জনকল্যাণে নিবেদিত প্রাণ। শ্রমিক পরিবারের সন্তানদের শিক্ষার জন্য শিক্ষা সহায়তা ভাতা চালু করেছেন। এই শুভ প্রয়াস রক্ষায় শ্রমিক-মালিকদের সচেষ্ট হতে হবে।

জাতীয় শ্রমিক লীগ চট্টগ্রাম মহানগরের সাধারণ সম্পাদক কাজী মাহাবুবুল হক চৌধুরী এটলীর সভাপতিত্বে ও শ্রমিক নেতা আবুল হোসেন আবুর সঞ্চলনায় অনুষ্ঠিত এ সমাবেশে শতাধিক সিবিএ-ননসিবিএ ও বেসিক সংঘঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

Share Now
August 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31