আর্মেনিয়ার প্রধানমন্ত্রী সার্জ সার্গসিয়ান দেশব্যাপি চলমান বিক্ষোভের মুখে পদত্যাগে করলেন । তার বিরুদ্ধে টানা ১১ দিন ধরে দেশব্যাপি বিক্ষোভ করছে বিরোধীদলীয় সমর্থকরা। তাদের অভিযোগ, সার্গসিয়ান ১০ বছর ধরে প্রেসিডেন্ট এর দায়িত্ব পালন করে এখন পুনরায় প্রধানমন্ত্রী হিসেবে ক্ষমতায় এসেছেন। প্রসঙ্গত, আর্মেনিয়ার সংবিধান অনুসারে, কোন ব্যক্তি ১০ বছরের বেশি প্রেসিডেন্ট এর দায়িত্ব পালন করতে পারবেনা। স্থানীয় টেলিভিশনের বরাত দিয়ে এ খবর দিয়েছে বিবিসি।
সার্গসিয়ানকে উদ্ধৃত করে খবরে বলা হয়, এই বিক্ষোভ আমার শাসনের বিরুদ্ধে।

 আমি আপনাদের দাবি পূরণ করছি। টানা দুইবার প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব পালনের পর গত মঙ্গলবার প্রধানমন্ত্রী হিসেবে নিয়োগ পান সার্গসিয়ান। বিরোধীদলীয় নেতা নিকোল পাশিনিয়ান বন্দিদশা থেকে মুক্তি পাওয়ার পরপরই পদত্যাগের ঘোষণা দেন সার্গসিয়ান। রোববার সরকার বিরোধী অব্যাহত বিক্ষোভ প্রতিবাদ অবসানের উদ্দেশ্যে টেলিভিশনে প্রচারিত এক বৈঠকে বসেন সার্গসিয়ান ও পাশিনিয়ান। কিন্তু বৈঠক শুরু হওয়ার কিছুক্ষণ পরই সেখান থেকে ওঠে চলে যান আর্মেনিয়ার ওই স্বল্পমেয়াদী সাবেক প্রধানমন্ত্রী। এরপরই পাশিনিয়ান, বিরোধীদলের আরো দুই নেতার সঙ্গে ২০০ বিক্ষোভকারীকে বন্দি করা হুয়।

বার্তা সংস্থা আরমেন প্রেস এর এক বিবৃতিতে বলা হয়, সার্গসিয়ান জানিয়েছেন যে, তিনি দেশের নেতা হিসেবে আর্মেনিয়া প্রজাতন্ত্রের সকল নাগরিকের উদ্দেশ্যে ভাষণ রাখছেন। তিনি যোগ করেন, নিকোল পাশিনিয়ান ঠিক ছিলেন। আমি ভুল ছিলাম। এই পরিস্থিতির বেশ কিছু সমাধান রয়েছে। তবে আমি সেগুলোর কোনটাই নেবোনা। তা আমার নয়। আমি দেশের নেতা, প্রধানমন্ত্রীর কার্যালয় ছেড়ে যাছি।

Share Now
July 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
2728293031