মোটর সাইকেলের ধাক্কায় উপজেলা আ‘লীগের সহসভাপতি ফজলুল হক নিহত হয়েছেন ন্সীগঞ্জের গজারিয়ায় । উপজেলার ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের জামালদী এলাকায় শনিবার সকালে এ দুর্ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, উপজেলার গজারিয়া ইউনিয়নের গজারিয়া গ্রামের বাসিন্দা আ‘লীগ নেতা ফজলুল হক সকাল সাড়ে আটটার দিকে মহাসড়ক পারাপারের সময় কুমিল্লাগামী একটি মোটরসাইকেল তাকে ধাক্কা দিলে তার মৃত্যু হয়।

গজারিয়া থানার ভবেরচর হাইওয়ে পুলিশের ইনচার্জ পুলিশ পরিদর্শক নাসিরউদ্দীন মজুমদার ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, মোটরসাইকেলটি পুলিশ জব্দ করেছে। চালক পলাতক।

Share Now
April 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930