মোহাম্মদ আশরাফুল বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) এইচপি দলের স্কোয়াডে সুযোগ পেয়ে গেলেন নিষেধাজ্ঞা থেকে ফেরা । বুধবার থেকে শুরু হবে এইচপি দলের খেলা। দুই গ্রুপে ভাগ হয়ে খেলা হবে। সেখানে বিসিবির লাল দলের হয়ে খেলবেন বাংলাদেশ দলের সাবেক এই অধিনায়ক।

খুলনার শেখ আবু নাসের স্টেডিয়ামে আগামীকালই সবুজ দলের বিপক্ষে মাঠে নামবেন আশরাফুলের লাল দল। বিসিবির লাল দলে আশরাফুল ছাড়াও আছেন সৌম্য সরকার এবং তাসকিন আহমেদ।

অপরদিকে সবুজ দলের হয়ে খেলবেন ইমরুল কায়েস, নুরুল হাসান সোহান, তাইজুল ইসলাম এবং লিখনরা।

লাল দল- সাইফ হাসান, সৌম্য সরকার, মোহাম্মদ আশরাফুল, আফিফ হোসেন, আল আমিন জুনিয়র, মেহেদী হাসান, তানভীর ইসলাম, মার্শাল আইয়ুব, খালেদ আহমেদ, আবু জায়েদ, তানভীর হায়দার, তাসকিন আহমেদ ও সানজামুল ইসলাম।

সবুজ দল- ইমরুল কায়েস, মিজানুর রহমান, জাকির হাসান, ফজলে মাহমুদ রাব্বি, নুরুল হাসান সোহান, সাদমান ইসলাম, তাইজুল ইসলাম, আল-আমিন হোসেন, মাইদুল ইসলাম, কামরুল ইসলাম, এবাদত হোসেন, জুবায়ের হোসেন ও ইফতেখার সাজ্জাদ।

Share Now
June 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
2930