মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মাইক পম্পেও উত্তর কোরিয়ার সঙ্গে বৈঠকের প্রস্তুতি সঠিক পথেই এগিয়ে চলছে বলে মন্তব্য করেছেন । তিনি বলেন, এখনো কিছু কাজ বাকী রয়েছে, যেগুলো করা দরকার। তবে বৈঠক নিয়ে আশাবাদী যুক্তরাষ্ট্র। বৃহস্পতিবার যুক্তরাষ্ট্র সফররত উত্তর কোরিয়ার সাবেক গোয়েন্দা প্রধান কিম ইয়ং চলের সঙ্গে বৈঠক শেষে এসব কথা বলেন পম্পেও। এ খবর দিয়েছে বিবিসি।
খবরে বলা হয়, বৃহস্পতিবার নিউইয়র্কে কিম জং উনের ‘ডান হাত’ খ্যাত কিম ইয়ং চলের সঙ্গে বৈঠক করেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী।

পরে এক সংবাদ সম্মেলনে পম্পেও বলেন, কিম জং উনের সঙ্গে দ্রুতই একটি চুক্তিতে পৌছানোর বিষয়ে আশা প্রকাশ করেছেন প্রেসিডেন্ট ট্রাম্প। তিনি বলেন, দুই নেতাকে বৈঠকে আনার ক্ষেত্রে তারা প্রকৃতপক্ষেই অনেক অগ্রগতি অর্জন করেছেন। যুক্তরাষ্ট্র ও উত্তর কোরিয়ার সম্পর্ক বর্তমানে একটি গুরুত্বপূর্ণ পর্যায়ে রয়েছে। সম্পর্ক উন্নয়নে এটা বড় সুযোগ। এই সুযোগ নষ্ট করলে তা হবে খুবই দুঃখজনক।  ধারণা করা হচ্ছে, এক সাক্ষাতেই এ চুক্তি হয়ে যাবে। কিন্তু অনেক সময় পরিকল্পনা অনুযায়ী সবকিছু ঘটে না। এটা এমন একটি প্রক্রিয়া যাতে বহু দিন ও সপ্তাহ লেগে যেতে পারে। তবে এক সময় তা অবশ্যই হবে। উত্তর কোরিয়ার দূতের সঙ্গে বৈঠক ইতিবাচক অগ্রগতি হয়েছে বলে জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প। তিনি বলেন, পিয়ংইয়ংয়ের সঙ্গে পারমাণবিক নিরস্ত্রীকরণ চুক্তি করার জন্য একাধিক বৈঠকের প্রয়োজন হতে পারে। এর আগে ট্রাম্প সাংবাদিকদের বলেন, তিনি উত্তর কোরিয়ার পক্ষ থেকে চিঠি পাওয়ার অপেক্ষায় রয়েছেন। ধারণা করা হচ্ছে, শুক্রবার কিম জং উন যুক্তরাষ্ট্রে চিঠি পাঠাবেন। এদিকে, রাশিয়ার সঙ্গে বৈঠকে বসতে সম্মতি জানিয়েছেন উত্তর কোরিয়ার নেতা কিম জং উন। উত্তর কোরিয়া সফররত রুশ পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভের সঙ্গে বৈঠকে এ সম্মতি প্রকাশ করেন তিনি।
Share Now
July 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
2728293031