আওয়ামী লীগের যুগ্ম সাধারণ ও তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ করোনাভাইরাসের এই দুর্যোগকালীন সময়ে ঐক্যবদ্ধভাবে জনগণকে সুরক্ষা দেয়ার রাজনীতি করতে বিএনপিসহ সকল রাজনৈতিক দলের প্রতি আহবান জানিয়েছেন ।

বুধবার সন্ধ্যায় রাজধানীর ধানমন্ডিতে আওয়ামী লীগ সভাপতির রাজনৈতিক কার্যালয় থেকে গণমাধ্যমে দেয়া বক্তব্যে মন্ত্রী এ আহবান জানান।

তথ্যমন্ত্রী বলেন, এখন একে অপরকে দোষারোপ করার সময় নয়, এখন সময় হচ্ছে সব রাজনৈতিক দল মিলে সবাই ঐক্যবদ্ধভাবে এ মহাদুর্যোগ মোকাবিলা করার। বিএনপিসহ সকল রাজনৈতিক দলের প্রতি আমি আহবান জানাবো, আসুন অন্য রাজনীতি নয়, আমরা ঐক্যবদ্ধভাবে জনগণকে সুরক্ষা দেয়ার রাজনীতিটাই করি।

করোনার বিশ্বপরিমাপক বা ওয়ার্ল্ডোমিটার থেকে এসময় দেশের তুলনামূলক পরিসংখ্যান উদ্ধৃত করে ড. হাছান মাহমুদ বলেন, ‘বাংলাদেশে গত ৮ মার্চ প্রথম করোনা সনাক্তের পর দুঃখজনকভাবে এ পর্যন্ত ১২০ জনের প্রাণহানি ও ৩,৭৭২ জন শনাক্ত হয়েছে। আমরা মৃতের আত্মার শান্তি ও আক্রান্তদের আরোগ্য কামনা করি। আর কাছাকাছি সময়, ১১ মার্চ তুরস্কে প্রথম করোনা শনাক্তের পর এপর্যন্ত ২,২৫৯ জন মৃত্যুবরণ করেছে ও ৯৫,৫৯১ জন রোগী শনাক্ত হয়েছে। অর্থাৎ আমাদের পরিস্থিতি এখনো অনেক দেশের চেয়ে ভালো। কিন্তু, সেটি যেন আরো খারাপের দিকে না যায়, সেজন্য সরকারের পাশাপাশি সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।’

দেশে করোনার পূর্বপ্রস্তুতি সম্পর্কে তথ্যমন্ত্রী বলেন, বিশ্বে করোনাভাইরাসের প্রাদুর্ভাব দেখা দেয়ার সাথে সাথেই, এমনকি বাংলাদেশে করোনারোগী শনাক্ত হওয়ার আগে থেকেই আওয়ামী লীগ সভাপতি জননেত্রী শেখ হাসিনার নির্দেশে আওয়ামী লীগ জনগণকে সুরক্ষা দেয়ার জন্য সরকারের পাশাপাশি কাজ করে যাচ্ছে। আমাদের ত্রাণ উপকমিটি শুরু থেকেই ত্রাণসামগ্রী বিতরণ করে আসছে। একেবারে উপজেলা পর্যায় ও ছোটো ছোটো পৌরসভা পর্যন্ত ত্রাণসামগ্রী পৌঁছানো হয়েছে। এবং এই কার্যক্রম অব্যাহত থাকবে।

দলের দপ্তর সম্পাদক বিপ্লব বড়ুয়া ও ত্রাণ ও সমাজকল্যাণ সম্পাদক সুজিত রায় নন্দী এসময় উপস্থিত ছিলেন।

এ সময় ত্রাণ ও সমাজকল্যাণ উপকমিটির পক্ষ থেকে দেয়া করোনা প্রতিরোধসামগ্রী চট্টগ্রাম জার্নালিস্ট ফোরাম, ঢাকা সভাপতি শাহেদ সিদ্দিকী ও সাধারণ সম্পাদক মুজিব মাসুদের হাতে তুলে দেন তথ্যমন্ত্রী।

Share Now
June 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
2930