বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন জাতীয় পার্টির চেয়ারম্যান এইচ এম এরশাদ নির্বাচনে নিয়ম ভঙ্গ করেছে অভিযোগ করে, সব মিলিয়ে রংপুর সিটি নির্বাচন সুষ্ঠু হয়েছে কিন্তু এই নির্বাচন কমিশনের ওপর এখনো আস্থা আনার মত তেমন কিছু হয়েছে বলে বিএনপি মনে করে না। আজ শুক্রবার দুপুরে ঠাকুরগাঁও কালিবাড়ি নিজ বাস ভবনে সাংবাদিকদের সাথে মত বিনিময় সভা শেষে এসব কথা বলেন।

বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর আরো বলেন, নির্বাচন কমিশনের গঠন প্রণালীই হচ্ছে ভুল। দেশের বরেণ্য ব্যক্তিত্বদের নিয়ে, যাদের প্রতি সকলের আস্থা আছে তাদের নিয়ে নির্বাচন কমিশন গঠনের প্রস্তাব করেছিলাম। নির্বাচন কমিশন একটি সাংবিধানিক সংগঠন, কাউকে তুষ্ট করার তার প্রয়োজন নেই। কারণ তারা যখন যে দলের সাথে কথা বলেছেন, তখন তাকেই সন্তুষ্ট করেছেন।

দেশের রাজনৈতিক সংকট মোকাবেলায় নিরপেক্ষ নির্বাচন কমিশনের বিকল্প নাই বলে মন্তব্য করেন তিনি।
নির্বাচন সম্পর্কে মহাসচিব বলেন, নিরপেক্ষ নির্বাচন কমিশন ও নির্বাচনের জন্য লেভেল প্লেয়িং ফিল্ড না হলে আবারো সেই ২০১৪ মত জোর করে নির্বাচন হবে। জোর করে নির্বাচন চাপিয়ে দিলে জনগণ সে নির্বাচন মেনে নিবে না এবং রাজনৈতিক সংকট নিরসন হবে না।
এসময় রাজশাহী বিভাগের সাংগঠনিক সম্পাদক রুহুল কুদ্দুস তালুকদার দুলু, আবুল কালাম আজাদ সহ স্থানীয় বিএনপির নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

Share Now
May 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031