ইসরাইলি পুলিশ পূর্ব জেরুজালেমে ইহুদি ও ফিলিস্তিনিদের মধ্যে সংঘর্ষে শতাধিক মানুষ আহত হয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে সেখানে মোতায়েন রয়েছে । ওই স্থান থেকে ফিলিস্তিনি ও ইহুদিদের আলাদা রাখতে গেলে এই সহিংস পরিস্থিতির সৃষ্টি হয়। ইসরাইল নিয়ন্ত্রিত এই এলাকায় এ নিয়ে উত্তেজনা বিরাজ করছে। এ খবর দিয়েছে বিবিসি।
খবরে বলা হয়, পূর্ব জেরুজালেমকে নিয়ে ফিলিস্তিনি ও ইসরাইলি ইহুদিদের মধ্যে বিবাদ রয়েছে। বলা হয়ে থাকে, এই সমস্যার কারণে আরব ও ইসরাইলিরা সহ অবস্থান করতে এতো সমস্যা অনুভব করে। ১৯৬৭ সালে আরব রাষ্ট্রগুলো একজোট হয়ে ইসরাইল আক্রমণ করলে শুরু হয় আরব-ইসরাইল যুদ্ধ। যুদ্ধে ইসরাইল জয় লাভ করে এবং পূর্ব জেরুজালেমে নিজের নিয়ন্ত্রণ স্থাপন করে।

এরপর দেশটি সমগ্র জেরুজালেমকেই নিজের রাজধানী ঘোষণা করে। তবে এখনো বিশ্বের বড় একটি অংশ ইসরাইলের এই দাবি অস্বীকার করে। ফিলিস্তিনিরা প্রথম থেকেই পূর্ব জেরুজালেমকে নিজের দাবি করে আসছে। এটিকে ভবিষ্যৎ ফিলিস্তিন রাষ্ট্রের রাজধানী হিসেবেও বিবেচনা করেন তারা।
গত বৃহসপ্তিবার রাতে ইহুদিদের জাতীয়তাবাদী দল লেহাভার সদস্যরা পুরোনো জেরুজালেমে প্রবেশের গেটে আসেন। এর আগে এখানে ফিলিস্তিনিরা জড়ো হয়ে ছিলেন। লেহাভার সদস্যরা এসে সেখানে ‘আরবদের মৃত্যু চাই’ বলে ¯ে¬াগান দেয়। এরপরই উভয় পক্ষের মধ্যে পাথর ও বোতল ছোড়া শুরু হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ স্টান গ্রেনেড ও টিয়ার গ্যাস নিক্ষেপ করে। ২০ পুলিশও এই সংঘাতে আহত হয়েছে।

Share Now
May 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031