১০ জন আহত হয়েছে কাপ্তাইয়ের রাইখালীতে যাত্রীবাহী বাস ও সিএনজির মুখোমুখি সংঘর্ষে । রবিবার (২২ নভেম্বর) সকাল ১০টায় জাহাজভাঙা নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে। রাঙামাটি ও বান্দরবান সড়ক যান চলাচল বন্ধ রয়েছে।

প্রত্যক্ষদর্শীরা জানান, আহতদের উদ্ধার করে স্থানীয় চিকিৎসাকেন্দ্রে নিয়ে যাওয়া হয়েছে। চন্দ্রঘোনা থানা পুলিশের তথ্য অনুযায়ী,রবিবার সকালে রাজস্থলী থেকে রাঙামাটির উদ্দেশে ছেড়ে আসা যাত্রীবাহী বাসটি জাহাজভাঙা নামক স্থানে আসলে সিএনজির সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়।কাপ্তাই জোনের বাঙালহালিয়া সেনাবাহিনী ও কাপ্তাই ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্থানীয়দের সহায়তায় দুর্ঘটনা কবলিত যাত্রীদের উদ্ধার করে। যানচলাচল স্বাভাবিক রাখা হবে।

Share Now
April 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930