একটি রেস্তোরাঁয় বিস্ফোরণ হয়েছে কানাডার টরোন্টোতে মিসিসুগায় । এতে কমপক্ষে ১৫ জন আহত হয়েছেন। সেখানে বিস্ফোরকের বিস্ফোরণ ঘটানো হয়েছে বলে মনে করছে পুলিশ। এ ঘটনায় দু’জনকে সন্দেহ করা হচ্ছে। তাদের সন্ধানে মাঠে নেমেছে পুলিশ। পিল রিজিওনাল পুলিশ বলেছে, ভারতীয় বোম্বে ভেল রেস্তোরাঁয় দু’সন্দেহভাজন প্রবেশ করে বিস্ফোরকের বিস্ফোরণ ঘটনায়।

এর পর পরই তারা ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। এতে আহত বেশ কিছু মানুষকে স্থানীয় হাসপাতালে নেয়া হয়েছে। তার মধ্যে তিন জনের অবস্থা আশঙ্কাজনক। এ তিন জনকে টরোন্টোর একটি ট্রমা সেন্টারে নিয়ে যাওয়া হয়েছে।
Share Now
July 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
2728293031