পাঁচজন আহত যুক্তরাষ্ট্রের সিয়াটলে এক বন্দুকধারীর গুলিতে  হয়েছেন। ঘটনাস্থলের পাশেই তখন ট্রাম্পবিরোধী বিক্ষোভ চলছিল।বুধবার বিকালে এক বিতর্কের জের ধরে এক বন্দুকধারী ওই হামলা চালায়। এতে পাঁচজন আহত হন। মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে রিপাবলিকান ডোনাল্ড ট্রাম্পের জয়ের পর থেকেই সিয়াটলে ঘটনাস্থলের পাশেই বিক্ষোভ চলছে।

ট্রাম্পবিরোধী বিক্ষোভের সঙ্গে এই ঘটনার কোনও যোগসূত্র রয়েছে নেই বলে মনে করছেন সিয়াটল পুলিশ বিভাগের সহকারি প্রিওধান রবার্ট মেরনার। তবে বিষয়টি তারা খতিয়ে দেখছেন বলে জানিয়েছেন।

প্রাথমিক তদন্তের পর মেরনার জানান, ‘ওই বন্দুকধারী এবং আহত ব্যক্তিদের মধ্যে কোনও বিষয় নিয়ে হয়তো তর্কাতর্কি হয়েছে। এরপর ওই ব্যক্তি সেখান থেকে বেরিয়ে গিয়ে বন্দুক নিয়ে ফিরে আসেন এবং গুলি চালান।’

ট্রাম্পবিরোধী বিক্ষোভ

তিনি আরও জানান, হামলায় এক ব্যক্তি গুরুতর আহত হয়েছেন। তাকে হারবার ভিউ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

অপর চার ব্যক্তির মধ্যে এক নারীও রয়েছেন। তারা পায়ে আঘাত পেয়েছেন। তাদের পূর্ণ পরিচয় প্রকাশ করা হয়নি। তবে ওই চারজন আশঙ্কামুক্ত বলে পুলিশ জানিয়েছে।

ওই ঘটনার পর পুলিশ এবং দমকল কর্মীরা পুরো এলাকাটি ঘিরে রেখেছেন।

মেরনার জানান, হামলা চালানোর সময় সেখানে কয়েক হাজার বিক্ষোভকারী উপস্থিত থাকলেও তারা ঠিক সময়ে এগিয়ে আসেননি। তাই হামলাকারী সেখান থেকে পালিয়ে যায়।

সূত্র: রয়টার্স।

Share Now
May 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031