সেনাবাহিনীর এপিসি গাড়িকে (সাঁজোয়া যান) ওভারটেক করতে গিয়ে ঘাটাইল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের অ্যাম্বুলেন্সের সংঘর্ষ হয় টাঙ্গাইলের মধুপুরে । এতে অ্যাম্বুলেন্সে থাকা রোগী ও চালকসহ ৬ জন আহত হয়েছে। আহতদের আহতদের ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। দূর্ঘটনায় অ্যাম্বুলেন্সটি দুমড়ে মুচড়ে খাদে পড়ে যায়। আজ বুধবার টাঙ্গাইল-ময়মনসিংহ সড়কের কাকরাইদ নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনার পরপরই ঘাটাইল সেনাবাহিনী,মধুপুর থানার পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা এসে উদ্ধার কাজ শুরু করেন।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, অ্যাম্বুলেন্সটি সেনাবাহিনীর গাড়িটিকে অতিক্রম করার সময় নিয়ন্ত্রণ হারিয়ে এ দুর্ঘটনা ঘটে।

 ঘাটাইল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক চিকিৎসা কর্মকর্তা শুভময় পাল জানান, রোগী সাজেদাকে নিয়ে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে যাচ্ছিলেন স্বজনরা।
মধুপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) সফিকুল ইসলাম জানান,অ্যাম্বুলেন্সটি দ্রুতগতিতে সেনাবাহিনীর গাড়িটিকে অতিক্রম করার সময় এ দুর্ঘটনা ঘটে।
Share Now
September 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930