আওয়ামী লীগ বিএনপি নেতাকর্মীদের বিরুদ্ধে গায়েবি মামলা দিয়ে মাঠ ছাড়া করার ষড়যন্ত্র করছে ঢাকা-১৮ আসনের উপনির্বাচনের বিএনপি দলীয় প্রার্থী এস এম জাহাঙ্গীর হোসেন বলেছেন, ধানের শীষের গণজোয়ার দেখে নিজ অফিসে আগুন দিয়ে । ভোটাররা যাতে ভীত হয়ে ভোট কেন্দ্রে না যায় সেজন্য নানা কর্মপরিকল্পনা ও ষড়যন্ত্র করছে।

ধানের শীষের প্রার্থী বলেন, এসব কর্মপরিকল্পনা-ষড়যন্ত্র করেছে আওয়ামী লীগ প্রার্থী প্রশাসন ও সিইসিকে দিয়ে।

৭ নভেম্বর শনিবার ‘জাতীয় বিপ্লব ও সংহতি দিবস’ উপলক্ষে বিএনপির প্রতিষ্ঠাতা ও সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সমাধিতে এস এম জাহাঙ্গীর তার নির্বাচন পরিচালনা কমিটির সদস্যদের নিয়ে ফুলেল শ্রদ্ধা নিবেদনের পর এসব কথা বলেন।

বিএনপির এই প্রার্থী বলেন, ‘আপনারা জানেন, জনগণকে সাথে নিয়ে ধানের পক্ষে প্রচার চালিয়ে যাচ্ছি। ক্ষমতাসীন আওয়ামী লীগের বাধা সত্ত্বেও ভোটারদের কাছে যাচ্ছি এবং যাওয়ার চেষ্টা করছি। ভোটারদের ব্যাপক সাড়া আছে। ইতিমধ্যে ক্ষমতাসীন আওয়ামী লীগ কিছু অপকর্ম শুরু করেছে। গতরাতে আওয়ামী লীগের একটি অফিসে আগুন দিয়েছে তারা নিজেরা। এরপর আমাদের নেতাকর্মীদের বাসায় বাসায় হামলা করছে। নেতাকর্মীদের বাসায় বাসায় যাচ্ছে পুলিশ। গতকাল রাতে দক্ষিণখানে বেশ কিছু নেতাকর্মীর বাসায় গিয়েছে পুলিশ।’

এস এম জাহাঙ্গীর আরও বলেন, আসলে তারা নিজেরা নিজেদের অফিসে আগুন দিয়েছে আমাদের নামে মামলা দেয়ার জন্য। সেই প্রক্রিয়ার অংশ হিসেবে নেতাকর্মীদের বাসায় বাসায় পুলিশ যাচ্ছে তাদের উদ্দেশ্য আমাদের মাঠ ছাড়া করতে চায় তারা। গায়েবি মামলা দেয়ার তাদের অতীত যে রেওয়াজ সেই একই পথে তারা হাঁটছে। আওয়ামী লীগ যতই যড়যন্ত্র করুক আমরা মাঠে আছি, মাঠে থাকব এবং ভোটকেন্দ্রেও থাকব।

মহানগর উত্তর যুবদলের সভাপতি এস এম জাহাঙ্গীর ও ধানের শীষের প্রার্থী বলেন, ‘আমরা যখন জনসংযোগে কোনো স্থানে যাই আমাদের সঙ্গে জনগণ যেভাবে সম্পৃক্ত হয় তা দেখে আওয়ামী লীগ ভীত হয়ে তারা এসব কর্মকাণ্ড করে যাচ্ছে। জনগণ যাতে তাদের ভোটাধিকার প্রয়োগের জন্য ভোট কেন্দ্রে না যায় তার জন্য যে সমস্ত কর্মপরিকল্পনা-ষড়যন্ত্র করা দরকার আওয়ামী লীগ প্রার্থী নিজে প্রশাসন ও সিইসিকে দিয়ে করছে।

জাহাঙ্গীর বলেন, আমরা আমাদের সিনিয়র নেতাদের পরামর্শে আমাদের ইতিবাচক কর্মকাণ্ড করে যাচ্ছি। আমরা ভোটারদের নিশ্চয়তা দিয়েছি আপনারা সমস্ত রক্তচক্ষু উপেক্ষা করে আগামী ১২ নভেম্বর ভোট কেন্দ্রে আসুন। কারণ জনগণই আমাদের আশ্রয়স্থল। ভোটাররাও নিশ্চয়তা দিয়েছে তারা ভোট কেন্দ্রে যাবেন। আমরা আশা করছি, ভোটাররা এবার ধানের শীষে ভোট দেয়ার জন্যই ভোট কেন্দ্রে যাবেন। এবং ধানের শীষের প্রার্থীকে ভোট দিয়ে বিজয়ী করবেন।

এস এম জাহাঙ্গীরের সঙ্গে দলীয় চেয়ারপারসনের উপদেষ্টা ও নির্বাচন পরিচালনা কমিটির প্রধান সমন্বয়ক আমান উল্লাহ আমান, আব্দুস সালাম, হাবিবুর রহমান হাবিব, যুগ্ম মহাসচিব মাহবুব উদ্দিন খোকন, খায়রুল কবির খোকন, প্রচার সম্পাদক শহীদ উদ্দিন চৌধুরী এ্যানী, আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ব্যারিস্টার নাসিরউদ্দিন অসীম, ক্রীড়া বিষয়ক সম্পাদক আমিনুল ইসলাম, কেন্দ্রীয় নেতা নাজিম উদ্দিন আলম, আকম মোজাম্মেল হক, রফিক শিকদার, হায়দার আলী লেলিন, রাজীব আহসান, আকরামুল হাসানসহ নেতাকর্মীরা শ্রদ্ধা জানান।

Share Now
June 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
2930