জগন্নাথপুর উপজেলায় আয়শা বেগম (১৭) নামে এক কিশোরী ইঁদুরের বিষ খেয়ে আত্মহত্যা করেছে সুনামগঞ্জের । সে উপজেলার চিলাউড়া হলদিপুর ইউনিয়নের বেতাউকা (হাতিয়ে) গ্রামের ঝুনু মিয়ার মেয়ে।

ওই কিশোরীর পরিবার সূত্রে জানা যায়, রোববার বিকেলে উপজেলার চিলাউড়া হলদিপুর ইউনিয়নের বেতাউকা গ্রামের নিজ বাড়িতে এ ঘটনা ঘটে।

স্থানীয়রা জানান, বিকালে পরিবারের লোকজনের অগোচরে ঘরে থাকা ঈদুঁরের বিষপান করে আয়শা বেগম। পরিবারের সদস্যরা মুমূর্ষু অবস্থায় রাত ৭টার দিকে তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসকরা মৃত ঘোষণা করেন। তবে আত্মহত্যার কারণ জানা যায়নি।

জগন্নাথপুর উপজেলা স্বাস্হ্য কমপ্লেক্সের চিকিৎসক ডা. নামজুল শাহাদাত জানান, স্বাস্হ্য কেন্দ্রে নিয়ে আসার আগেই মেয়েটি মারা যায়। মেয়েটি ঈদুঁরের বিষ খেয়ে মারা গেছে।

জগন্নাথপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইখতিয়ার উদ্দিন চৌধুরী বলেন,পরিবারের লোকজন জানিয়েছেন, মেয়েটি আত্মহত্যা করেছে। মরদেহ ময়না তদন্তের জন্য সুনামগঞ্জ মর্গে পাঠানো হয়েছে।

Share Now
September 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930