পুলিশ আনসার সদস্যকে পেটানোর অভিযোগে রাজশাহীর দুর্গাপুর উপজেলার গণকৈড় মেহের আলী নামে এক ইউপি সদস্যকে গ্রেপ্তার করেছে । শুক্রবার সকালে আহত আনসার সদস্য তার বিরুদ্ধে মামলা করলে দুপুরে নিজ এলাকা ভবানিপুর গ্রাম থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খুরশিদা বানু কনা বিষয়টি নিশ্চিত করে জানান, অভিযুক্ত ইউপি সদস্য মেহের আলীকে গ্রেপ্তারের পর আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

তিনি জানান, করোনা মোকাবিলায় বৃহস্পতিবার সন্ধ্যায় সরকারি নির্দেশ অনুযায়ী গ্রাম পুলিশের সহযোগিতায় আনসার সদস্যরা উপজেলার কিসমত গণকৈড় ইউনিয়নের বিভিন্ন এলাকার মুদি দোকান ও চায়ের স্টল বন্ধের দায়িত্ব পালন করছিলেন। এসময় ইউপি সদস্য মেহের আলীর ছোট ভাই আমান আলীর স্ত্রী বাড়ি সংলগ্ন মুদি দোকান খোলা রেখে পণ্য বিক্রি করায় তারা দোকান বন্ধের জন্য তাকে অনুরোধ জানান।

ঘটনাটি স্ত্রীর কাছ থেকে জানার পর আমান আলী তার ভাই মেহের আলীকে জানান। এরপর মেহের আলী তার সহযোগীদের নিয়ে ওই দোকানের সামনে অবস্থান নেন। রাত সাড়ে ৯টার দিকে ডিউটি শেষ করে ওই পথ দিয়ে বাড়ি ফেরার সময় আনসার সদস্য সেলিম রেজাকে বাঁশের লাঠি দিয়ে বেধড়ক পেটান তারা। খবর পেয়ে আনসার সদস্যরা সেলিম রেজাকে উদ্ধার করে দুর্গাপুর স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করান।

Share Now
May 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031