ইনাম আহমেদ চৌধুরী বিএনপি ভাইস চেয়ারম্যান ছিলেন । তিনি আজ শেখ হাসিনার নেতৃত্বে আস্থা রেখে আওয়ামী লীগে যোগ দেন। এই তথ্য নিশ্চিত করেন প্রধানমন্ত্রীর উপ প্রেসসচিব আশরাফুল আলম খোকন।

উল্লেখ্য, একাদশ জাতীয় নির্বাচনে ধানের শীষ প্রতীকে লড়াই করতে চেয়েছিলেন ইনাম আহমেদ চৌধুরী। তিনি সিলেট-১ আসনে বিএনপির প্রার্থী হতে চেয়েছিলেন। সাবেক এই আমলা প্রাথমিক মনোনয়নের তালিকায় থাকলেও শেষ পর্যন্ত চূড়ান্ত মনোনয়নে বাদ পড়েন। এই আসন থেকে ধানের শীষে লড়াইয়ের টিকিট পান খন্দকার আবদুল মুক্তাদীর চৌধুরী।

Share Now
July 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
2728293031