মাদ্রাসা শিক্ষাবোর্ড থেকে নিবন্ধন পাওয়া স্বতন্ত্র ইবতেদায়ি মাদ্রাসাগুলোর শিক্ষকরা নন-এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের পর এবার আমরণ অনশনে যাচ্ছেন । জাতীয়করণের দাবিতে আগামীকাল মঙ্গলবার থেকে জাতীয় প্রেসক্লাবের সামনে তারা আমরণ অনশন শুরু করবেন। গত ১ জানুয়ারি থেকে তারা সেখানে অবস্থান করছেন।

সোমবার জাতীয় প্রেসক্লাবে অষ্টম দিনের মতো অবস্থান কর্মসূচি পালন ও সরকারের কাছে স্মারকলিপি দিয়েও কোনো ঘোষণা না আসায় এ সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ স্বতন্ত্র ইবতেদায়ি মাদ্রাসা শিক্ষক সমিতি।

টানা ছয় দিন আমরণ অনশনের পর প্রধানমন্ত্রীর আশ্বাসের পরিপ্রেক্ষিতে গত ৫ জানুয়ারি তা প্রত্যাহার করেন নন-এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীরা। তাদের অনশনের সময় পাশেই অবস্থান কর্মসূচি পালন করেন ইবতেদায়ি শিক্ষকরা। তবে তাদের বিষয়টি মিডিয়ায় তেমন গুরুত্ব পায়নি।

শিক্ষক সমিতির সভাপতি রুহুল আমিন চৌধুরী বলেন, প্রধানমন্ত্রীর পক্ষ থেকে সুনির্দিষ্ট আশ্বাস ছাড়া আমাদের আন্দোলন অব্যাহত থাকবে। প্রয়োজনে আমরা প্রাণ দেব তবু আন্দোলন থামাব না। আর তাই মঙ্গলবার বেলা ১১টা থেকে আমরণ অনশন পলিত হবে।

এই শিক্ষক নেতা বলেন, সরকারের কাছে আমাদের দাবি ‘বেতন-ভাতার ব্যবস্থা করে দিন’। না হলে আমরা শুধু অবস্থান কর্মসূচি পালন করবো না আরও কঠোর কর্মসূচির দিকে এগোবো।

শিক্ষক সমিতির মহাসচিব কাজী মোখলেসুর রহমান বলেন, ‘সরকারের কাছে আমাদের দাবি, বেতন-ভাতার ব্যবস্থা করে দিন। আমরা বৈষম্যের শিকার কেন হবো। সরকারি প্রাথমিক বিদ্যালয়ের এতো সুযোগ দিচ্ছেন। আর আমরা বেতনও পাচ্ছি না। আমরা কী দেশের নাগরিক না?’

আন্দোলনকারী শিক্ষকরা বলেন, লেখাপড়া শিখে শিক্ষকতার মহান পেশায় এসেছি। বেতন-ভাতা না পাওয়ায় পরিবারের ভরণপোষণের খরচ চালতে পারছি না। মানবেতর জীবনযাপন করছি। রেজিস্ট্রার্ড প্রাথমিক বিদ্যালয়ের মতো স্বতন্ত্র ইবতেদায়ি মাদ্রাসাগুলোও জাতীয়করণ করতে হবে।

Share Now
June 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
2930