র‌্যাব বাহাউদ্দীন ইভানকে গ্রেপ্তার করেছে  রাজধানীর বনানীতে জন্মদিনের দাওয়াত দিয়ে বাসায় ডেকে নিয়ে তরুণীকে ধর্ষণ মামলার আসামি।

বৃহস্পতিবার সন্ধ্যায় নারায়ণগঞ্জ থেকে তাকে গ্রেপ্তার করেছে র‌্যাব-১১ এর সদস্যরা।

র‌্যাবের আইন ও গণমাধ্যম শাখার পরিচালক কমান্ডার মুফতি মাহমুদ খান ঢাকাটাইমসকে গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, বিকাল সাড়ে চারটার দিকে নারায়ণগঞ্জ থেকে ইভানকে গ্রেপ্তার করা হয়।

জন্মদিনের দাওয়াত দিয়ে গত মঙ্গলবার রাতে বনানীর ২ নম্বর সড়কের বাসায় ডেকে নিয়ে ধর্ষণের অভিযোগে বনানী থানায় ব্যবসায়ীর ছেলে বাহাউদ্দীন ইভানের বিরুদ্ধে একটি মামলা করেন এক তরুণী। ফেসবুকে বন্ধুত্বের পর তারা প্রেমের সম্পর্কে জড়িয়ে পড়েন বলে জানা গেছে।

অভিযোগে ওই তরুণী বলেন, গত ৪ জুলাই জন্মদিনের কথা বলে ইভান রাত নয়টার দিকে ফোনে তাকে ইভানের বাসায় যেতে বলেন। ইভান ওই তরুণীকে তার মায়ের সঙ্গে পরিচয় করিয়ে দেয়ার কথাও বলেন বলে তরুণীটি জানান।

‘ওই তরুণী সন্ধ্যার পর বাসায় এসে দেখে কেউ নেই। এরপর তাকে আটকে গভীর রাত পর্যন্ত ধর্ষণ করে এবং রাত তিনটার দিকে বাসা থেকে বের করে দেয়।’ এছাড়া ইভান মোবাইল ফোনটিও রেখে দেয় বলে ওই তরুণী জানান। ভোরে থানায় গিয়ে ঘটনাটি জানান ওই তরুণী। পরে স্বজনদের সঙ্গে পরামর্শের পর মামলা করেন।

থানায় লিখিত অভিযোগের পর ইভানকে গ্রেপ্তার করতে মাঠে নামে আইনশৃঙ্খলা বাহিনী। অবশেষে আজ সন্ধ্যার দিকে নারায়ণগঞ্জ থেকে ইভানকে গ্রেপ্তার করতে সক্ষম হয় র‌্যাব।

Share Now
July 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
2728293031