সফল পরীক্ষা চালিয়েছে ইরান ব্যালাস্টিক ক্ষেপণাস্ত্রের । শুক্রবার রাজধানী তেহরানে সামরিক কুচকাওয়াজ উদ্বোধনের কয়েক ঘণ্টা পর এ পরীক্ষা চালানো হয়। ক্ষেপণাস্ত্রটি দুই হাজার কিলোমিটার দূরের লক্ষ্যবস্তুতে আঘাত হানতে সক্ষম। শনিবার দেশটির প্রেস টিভি এ খবর জানায়। প্রেস টিভির ভিডিও ফুটেজে দেখা যায়, ইরান তাদের নতুন ব্যালাস্টিক ক্ষেপণাস্ত্র খরামশহরের সফল পরীক্ষা চালিয়েছে। খবরে বলা হয়, ক্ষেপণাস্ত্রটি শুক্রবার রাতে উৎক্ষেপণ করা হয়। এ ব্যাপারে বিস্তারিত আর কিছু বলা হয়নি।
| M | T | W | T | F | S | S |
|---|---|---|---|---|---|---|
| 1 | 2 | 3 | ||||
| 4 | 5 | 6 | 7 | 8 | 9 | 10 |
| 11 | 12 | 13 | 14 | 15 | 16 | 17 |
| 18 | 19 | 20 | 21 | 22 | 23 | 24 |
| 25 | 26 | 27 | 28 | 29 | 30 | 31 |
