টিভি সেট, মোবাইল, এ সি মেশিন, ফ্রিজ, ওয়াশিং মেশিনের বাজেটের আগেই ভারতে বাড়তে চলেছে ইলেকট্রনিক্স ভোগ্যপণ্যের দাম। কাঁচামালের মূল্যবৃদ্ধি এবং লকডাউন এর ফলে বিদেশ থেকে যন্ত্রাংশ আনার অসুবিধার কারণেই দাম বাড়ছে। প্রতিটি পণ্যের দামই বাড়ছে তিন থেকে পাঁচ শতাংশ। ভারতে অ্যালুমেনিয়াম, ইস্পাত, তামা, জিঙ্কের দাম বেড়েছে পাঁচ থেকে দশ শতাংশ। ফলে, ইলেকট্রনিক্স ভোগ্যপণ্যের উৎপাদন ব্যায় বেড়েছে। জ্বালানি তেলের দাম ষোলো থেকে আঠারো শতাংশ বাড়ায় পরিবহনের খরচ বেড়েছে। মোবাইল ফোনের চাহিদা ভারতে ক্রমশ বাড়ছে। এই অবস্থার সঙ্গে তাল মিলিয়ে দাম বাড়ছে ইলেকট্রনিক্স ভোগ্যপণ্যগুলির।
| M | T | W | T | F | S | S |
|---|---|---|---|---|---|---|
| 1 | 2 | 3 | ||||
| 4 | 5 | 6 | 7 | 8 | 9 | 10 |
| 11 | 12 | 13 | 14 | 15 | 16 | 17 |
| 18 | 19 | 20 | 21 | 22 | 23 | 24 |
| 25 | 26 | 27 | 28 | 29 | 30 | 31 |
