এবারের সিটি নির্বাচনে বিএনপির দুই প্রার্থী তাবিথ আউয়াল ও ইশরাক হোসেন ঢাকা উত্তর সিটি করপোরেশনের সাবেক মেয়র আনিসুল হকের কবর জিয়ারত করলেন । অবিভক্ত ঢাকার শেষ মেয়র সাদেক হোসেন খোকার ছেলে ইশরাক এবার দক্ষিণ সিটির মেয়র পদে ধানের শীষের প্রার্থী। আর বিএনপির ভাইস চেয়ারম্যান আবদুল আউয়াল মিন্টুর ছেলে তাবিথ নির্বাচন করছেন উত্তর সিটিতে।

তাবিথ আর ইশরাক শুক্রবার সকালে বনানী কবরাস্থানে গিয়েছিলেন খালেদা জিয়ার ছোট ছেলে আরাফাত রহমান কোকোর কবরে শ্রদ্ধা নিবেদন করতে। পরে সেখানে আনিসুল হকের কবরও তারা জিয়ারত করেন। প্রয়াত মেয়রের কবরে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদনের পর তার আত্মার মাগফেরাত কামনায় মোনাজাতেও অংশ নেন বিএনপির দুই প্রার্থী।
বিএনপির ভাইস চেয়ারম্যান মোহাম্মদ শাহজাহান, প্রচার সম্পাদক শহীদউদ্দিন চৌধুরী, আবদুল আউয়াল খান, মোরতাজুল করীম বাদরু এ সময় সেখানে উপস্থিত ছিলেন।

Share Now
June 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
2930