ইসরাইলি পুলিশ পূর্ব জেরুজালেমে ফিলিস্তিনিদের বিরুদ্ধে স্টান গ্রেনেড ও জল কামান ব্যাবহার করেছে । আলোচিত শেইখ জাররাহ এলাকায় সৃষ্ট উত্তেজনা থামাতে এ পদক্ষেপ নেয়া হয়। এর আগে সোমবার সেখানে ইসরাইলি ইহুদি ও ফিলিস্তিনিদের মধ্যে সংঘাতের ঘটনা ঘটে। দুই পক্ষ থেকেই পাথর ও চেয়ার ছুড়াছুঁড়ি হয়। ওই সংঘাতে অন্তত ২০ ফিলিস্তিনি আহত হন বলে জানিয়েছে ফিলিস্তিনি রেড ক্রিসেন্ট। ইসরাইলের পক্ষে কেউ আহত হয়েছে কিনা জানা যায়নি। উত্তেজনার প্রেক্ষিতে পুলিশ সেখানে অভিযান পরিচালনা করে। গ্রেপ্তার করা হয় অন্তত ২০ জনকে।
এছাড়া ইসরাইলি পুলিশের টিয়ার গ্যাস হামলায় আহত হন অন্তত ১৬ ফিলিস্তিনি। এরমধ্যে একজনের মাথায় টিয়ারগ্যাস আঘাত করে বলে জানিয়েছে আল-জাজিরা।

রেড ক্রিসেন্ট জানিয়েছে, তাদের একাধিক এ্যাম্বুলেন্সও আক্রমণের স্বীকার হয়েছিল। সোমবার দিন শেষে ইসরাইলি পুলিশ ফিলিস্তিনি বাড়িগুলোতে অভিযান পরিচালনা করে। শেইখ জাররাহ এলাকায় প্রায়ই অভিযান পরিচালনা করে থাকে ইসরাইলি পুলিশ। গত মাসে এই শেইখ জাররাহ এলাকায়ই কয়েক সপ্তাহ ধরে আন্দোলন চলে। সেটি বিশ্বের নজর কাড়তে সক্ষম হয়েছিল।

Share Now
July 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
2728293031