ইরানের বিরুদ্ধে আগাম হামলা চালানোর মতো অবস্থা তেল আবিবের আদৌও নেই ইসরায়েলের সাবেক জেনারেল আমোস গিলিদ বলেছেন। এ জাতীয় হামলার কোনো প্রস্তুতিও বছরের পর বছর ধরে ইসরায়েল নিতে পারেনি।

ইসরায়েলের এফএম ১০৩ রেডিওর সঙ্গে আলোচনার সময় এসব কথা বলেন তিনি। সাবেক মেজর জেনারেল আমোস গিলিদ বর্তমানে আইপিএস ইন্টারডিসিপ্লিনারী সেন্টার হারজলিয়ার নির্বাহী পরিচালকের দায়িত্ব পালন করছেন।

ইসরায়েলের আগাম হামলাকে কেন্দ্র করে ইরান যদি তেল আবিবকে লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র ছুঁড়তে থাকে তবে তা ঠেকানোর সক্ষমতা ইসরায়েলের নেই বলেও উল্লেখ করেন তিনি।

তিনি বলেন, ইরানের ওপর যদি ইসরায়েল হামলা করে এবং তেহরান ক্ষেপণাস্ত্র ছুঁড়তে থাকে তাহলে যুদ্ধ জয়ের প্রস্তুতি তেল আবিবের থাকতে হবে। কিন্তু বিগত বছরগুলোতে এ জাতীয় প্রস্তুতি ইসরায়েল অর্জন করতে পারেনি।

তিনি বলেন, ইরানের বিরুদ্ধে যদি সত্যিই ইসরায়েল আগাম হামলা করে তাহলে তেল আবিব একঘরে হয়ে পড়বে এবং ইরানিরা হামলার যথাযথ জবাব দেবে।

এ ধরনের যুদ্ধ দীর্ঘস্থায়ী এবং ইসরায়েলের জন্য বেদনাদায়ক হবে উল্লেখ করে তিনি বলেন, পরমাণু সমঝোতা থেকে এক তরফাভাবে যুক্তরাষ্ট্র বের হয়ে গিয়ে এবং ইরানের বিরুদ্ধে নিষেধাজ্ঞা এবং চাপ কঠোর করেও তেহরানকে নতি স্বীকারে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ব্যর্থ হয়েছেন।

Share Now
July 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
2728293031