ec প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও  আওয়ামী লীগের সভানেত্রীকে সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠানেন  নির্দেশনাকে স্বাগত জানানোর পাশাপাশি দলটির নেতাকর্মীরা যাতে সন্ত্রাসী কর্মকাণ্ডে না জড়ায় এবং বাড়াবাড়ি না করে সেই ব্যাপারে ব্যবস্থা নেওয়ারও অনুরোধ জানিয়েছে নির্বাচন কমিশন।

আজ বৃহস্পতিবার নির্বাচন কমিশনের সঙ্গে আওয়ামী লীগের একটি প্রতিনিধিদল বৈঠকের পর এ কথা জানান নির্বাচন কমিশনার মো. শাহনেওয়াজ।

নিজ কার্যালয়ে সাংবাদিকদের শাহনেওয়াজ বলেন, ‘আওয়ামী লীগের একটি প্রতিনিধি দলের সঙ্গে আমরা কথা বলেছি। দলটির সভাপতি প্রধানমন্ত্রী আমাদের বলেছেন, আশ্বস্ত করেছেন- তারা সুন্দর নির্বাচন চান। প্রধানমন্ত্রী নির্দেশনা দিয়েছেন, যেন সুন্দর নির্বাচন হয়। এ নির্দেশনাকে আমরা স্বাগত জানাই।’

এর আগে যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব-উল-আলম হানিফের নেতৃত্বে একটি প্রতিনিধিদল ইসির সঙ্গে বৈঠক করে জানিয়েছেন, প্রধানমন্ত্রী ভোটে কোনো অনিয়ম দেখতে চান না।

আওয়ামী লীগের নেতাকর্মীদের বিষয়েও সুস্পষ্ট অনুরোধ জানায় নির্বাচন কমিশন।

শাহনেওয়াজ বলেন, ‘আমরাও বলেছি তাদের যে নেতাকর্মী রয়েছে তারা যেন বাড়াবাড়ি না করে; সন্ত্রাসী কর্মকাণ্ডে না জড়িয়ে পড়ে। যেকোনো বিশৃঙ্খলায় মাঠকর্মীদের বিরুদ্ধে যেন দলীয়ভাবেও ব্যবস্থা নেয়।’

কোনো সন্ত্রাসী ও বেআইনি কর্মকাণ্ডে কোনো ছাড় দেওয়া হবে না জানিয়ে শাহনেওয়াজ বলেন, ‘দল-মত নির্বিশেষে আমরা বলতে চাই, সন্ত্রাসী যে দলেরই হোক তাঁকে ছাড় দেওয়া হবে না। অনিয়মকারী প্রশ্রয় পাবে না। আইনশৃঙ্খলা বাহিনী ও ভোটগ্রহণ কর্মকর্তারাও অনিয়ম করলে ব্যবস্থা নেওয়া হবে।’

প্রথম দুই ধাপের তুলনায় পরবর্তী ধাপে সুন্দর ভোট হবে বলে আশা করেন এ নির্বাচন কমিশনার।

২৩ এপ্রিল তৃতীয় ধাপের ৬২০ ইউপির ভোট হবে। এ নিয়ে বাড়তি কোনো নিরাপত্তার ব্যবস্থা রাখা হয়নি।

মো. শাহনেওয়াজ বলেন, ‘আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে বৈঠক করেছি দ্বিতীয়বার, তারাও আশ্বস্ত করেছে আরো শক্ত হবে। আগের অভিজ্ঞতা নিয়ে তাদের সতর্ক থাকতে বলেছি। উত্তরোত্তর নির্বাচন ভালো হচ্ছে। বাড়তি কোনো নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হবে না। আশা করি, দুই পর্বের  চেয়ে এবার সুন্দর নির্বাচন হবে।’

Share Now
April 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930