MADAK MADAKরাজশাহীর পুঠিয়া উপজেলার বানেশ্বর বাজার থেকে ২০ পিস ইয়াবাসহ এক যুবককে আটক করেছে পুলিশ। তার নাম ফারদিন আহম্মেদ (১৯)। সে উপজেলার বালিয়াঘাটি গ্রামের ফরমান আলীর ছেলে।

পুঠিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাফিজুর রহমান জানান, শুক্রবার দিবাগত রাতে গোপন সংবাদের ভিত্তিতে থানার এসআই খায়ের উদ্দিন সঙ্গীয় ফোর্স নিয়ে বানেশ্বর বাজারে কলেজ গেটের সামনে অভিযান চালিয়ে ফারদিনকে ইয়াবাসহ হাতেনাতে আটক করে।

এ ব্যাপারে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে তার বিরুদ্ধে থানায় একটি মামলা হয়েছে। পরে শুক্রবার দুপুরের দিকে তাকে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়।

Share Now
June 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
2930