ইয়াবাসহ তিন মাদক বিক্রেতাকে আটক করেছে র‌্যাব। বৃহস্পতিবার বিকালে রাজশাহী মহানগরীর আরডিএ মার্কেট থেকে তাদের আটক করা হয় রাজশাহীতে । তাদের কাছ থেকে উদ্ধার করা হয়েছে দুই হাজার ৮০০ ইয়াবা।

আটকরা হলেন- নগরীর আহম্মদপুর এলাকার আমির উদ্দিন, রামচন্দ্রপুর বৌবাজার এলাকার শামীম ইসলাম এবং হোসনীগঞ্জ এলাকার হায়াতুল মেসকাত।

রাতে র‌্যাবের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, ইয়াবা বেচাকেনার গোপন সংবাদে র‌্যাব-৫ এর একটি দল এ অভিযান চালায়। অভিযানে এই তিন মাদক বিক্রেতাকে আটক করা হয়।

তাদের কাছ থেকে দুই হাজার ৮০০ ইয়াবা ছাড়াও তিনটি মুঠোফোন ও পাঁচটি সিমকার্ড জব্দ করা হয়েছে।

র‌্যাব জানিয়েছে, আটকদের নগরীর বোয়ালিয়া থানায় হস্তান্তর করা হয়েছে। থানায় তাদের বিরুদ্ধে একটি মামলাও করা হয়েছে। শুক্রবার তাদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠাবে পুলিশ।

Share Now
September 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930