র‌্যাব নাটোরের সিংড়া উপজেলা যুবলীগ নেতা আবুল বাশার ওরফে আশিককে ১৯৫ পিচ ইয়াবাসহ থানায় হস্তান্তর করেছে । বৃহস্পতিবার রাতে মাদক আইনে মামলা দিয়ে তাকে সিংড়া থানায় হস্তান্তর করে র‌্যাব-১২ এর একটি দল।

আটক আশিক সিংড়া উপজেলার ৩ নম্বর ইটালী ইউনিয়নের সাতপুকুরিয়া গ্রামের আওয়ামী লীগ কর্মী আহসান হাবীবের ছেলে ও উপজেলা যুবলীগের সমাজকল্যাণ সম্পাদক।

সিংড়া থানার পরিদর্শক (তদন্ত) সেলিম রেজা জানান, গোপন সংবাদের ভিত্তিতে সিংড়া পৌর শহরের পাড়া জয়নগর এলাকা থেকে ইয়াবাসহ যুবলীগ নেতা আবুল বাশার ওরফে আশিককে আটক করে র‌্যাব। পরে রাতে ১৯৫পিচ ইয়াবাসহ তাকে থানায় হস্তান্তর করা হয়।

Share Now
July 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
2728293031