ঈদ যাত্রায় এখন পর্যন্ত কোথাও যানজটের কথা শুনেননি আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহণ ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন। কেউ অভিযোগও করেননি। তবে দক্ষিণবঙ্গে যাওয়ার ক্ষেত্রে ফেরীতে সমস্যা হচ্ছে। সেটাও অতিরিক্ত বৃষ্টির কারণে। সবমিলিয়ে এবারের ঈদ যাত্রা এখন পর্যন্ত স্বস্তিদায়ক। আজ বুধবার সকালে গাবতলী আন্তঃজেলা বাস টার্মিনালে ভিজিলেন্স টিমের কার্যক্রম পরিদর্শনে গিয়ে তিনি এসব কথা বলেন।

মন্ত্রী বলেন, গত কয়েক বছরের তুলনায় এখন রাস্তার অবস্থা অনেক ভালো। গত বছর রাস্তা ঠিক করার বিষয়ে কথা দিয়েছিলাম। সেই অনুয়ায়ী ২৩টি ব্রিজসহ গাজীপুর চন্দ্রা ফোর লেন ওপেন করে দিয়েছি। ঢাকা-চট্রগ্রামেও এখন পর্যন্ত কোন সমস্যা নেই। যানজট থাকলে তো মালিকরাই আপত্তি করত। তারা কেউ বলছে না যানজটের কারণে ঈদ যাত্রা কোথাও বিঘ্নিত হচ্ছে।
Share Now
September 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930