ঈশ্বরের সুড়ঙ্গ!

ভাবা যায়! স্বয়ং ঈশ্বর তাঁকে আদেশ দিয়েছেন সুড়ঙ্গ খোঁড়ার! অবিশ্বাস্য মনে হলেও এমনটাই দাবি করেন পশ্চিম এল সালভাদরে বসবাসকারী সান্তিয়াগো। আজ থেকে ১৮ বছর আগে এই আদেশপ্রাপ্ত হওয়ার পর তিনি একনাগাড়ে প্রতিদিন খনন চালিয়ে যান। মাটির নিচ দিয়ে সেই গর্ত এগিয়ে যায় অনেক দূর পর্যন্ত। ঠিক কতটা দূর সান্তিয়াগো নিজেও জানেন না। এমনকি এটাও জানেন না, এই টানেল কোন দিক দিয়ে যাচ্ছে কিংবা কোথায় গিয়ে শেষ হবে।

সেটাই একটু সরেজমিনে দেখার জন্য স্থানীয় এক টিভি রিপোর্টার ওই টানেলে নেমেছিলেন। কিন্তু অর্ধেক পথেই ফিরে আসতে হয়েছে। অক্সিজেনের ঘাটতির কারণে আর সামনে এগোনোর সাহস পাননি তিনি। সান্তিয়াগো কিন্তু প্রতিদিন ভোর ৪টায় নেমে পড়েন খনন কাজে। আর একেকবার ৯০ পাউন্ড পর্যন্ত পাথর আর মাটির দলা নিয়ে বের হয়ে আসেন। তাঁর কিন্তু অক্সিজেন-সংক্রান্ত কোনো সমস্যাই হয় না। শুধু তা-ই নয়, দুই দশক ধরে এভাবেই প্রতিদিন খনন করে যাচ্ছেন তিনি। সান্তিয়াগো বলেন, ‘আমার ওপর আদেশ হয়েছে বলে একমাত্র আমিই পারব টানেলের শেষ পর্যন্ত যেতে, আর কারো সেখানে যাওয়ার চেষ্টা করে লাভ নেই।’

লোকমুখে সুড়ঙ্গটির নামই হয়ে গেছে ঈশ্বরের সুড়ঙ্গ! সান্তিয়াগোর দাবি, ঈশ্বর যেদিন বলবেন শেষ করতে কিংবা যেদিন তিনি মারা যাবেন, সেদিনই শেষ হবে এই খননকাজ। আর খননকাজ শেষ হলেই ঈশ্বরের কাছ থেকে এক অভিনব পুরস্কারও মিলবে বলে তাঁর বিশ্বাস।

Share Now
June 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
2930