উত্তর কোরিয়া পারমাণবিক ক্ষেপণাস্ত্রের পরীক্ষা করে যে দেশটি দুদিন পরপর সংবাদ শিরোনাম হয় । দেশটির নেতা কিম জং উন দেশের জনগণের মৌলিক চাহিদা উপেক্ষা করেও পারমাণবিক অস্ত্র কর্মসূচি পরিচালনা করছেন। তবে গত সোমবার রাতে তিনি কিছুটা ভিন্ন সুরে হুমকি দিয়েছেন। সেনাবাহিনীর প্রতিষ্ঠাবার্ষিকীর প্যারেড অনুষ্ঠানে বক্তৃতায় তিনি পারমাণবিক অস্ত্র আরও উন্নত করার অঙ্গিকার করেছেন। একই অনুষ্ঠানে আন্তঃমহাদেশী ব্যালাস্টিক ক্ষেপণাস্ত্রের প্রদর্শনও করা হয়। খবর বিবিসি।

প্যারেড অনুষ্ঠানের প্রধান অতিথির ভাষণে কিম জং উন বলেন, বিশ্বের নিষ্ঠুর দেশগুলোর থেকে নিরাপত্তা নিশ্চিত করতে হলে আমাদের পারমাণবিক সক্ষমতা প্রয়োজন। এ কারণে আমরা যত দ্রুত সম্ভব পারমাণবিক অস্ত্র প্রস্তুত কর্মসূচি শুরু করতে যাচ্ছি। জাতিসংঘ ও পশ্চিমা দেশগুলোর নিষেধাজ্ঞায় জর্জরিত উত্তর কোরিয়া একের পর এক ক্ষেপণাস্ত্র পরীক্ষা চালিয়ে যাচ্ছে। বিবিসির খবরে বলা হয়, প্যারেড অনুষ্ঠানে সাবমেরিন, বিভিন্ন পাল্লার ক্ষেপণাস্ত্রসহ নানা সামরিক অস্ত্র প্রদর্শন করা হয়। প্রতিবেশী দক্ষিণ কোরিয়া ও জাপান সব সময় এসব কর্মসূচিকে উসকানিমূলক হিসেবে বর্ণনা করে আসছে। কিন্তু উত্তর কোরিয়া সব সময় বলে আসছে, অন্যকে আক্রমণ নয়, বরং ‘বিভিন্ন নিষ্ঠুর দেশের’ সম্ভাব্য হামলা থেকে বাঁচতে আত্মরক্ষার লক্ষ্যে এসব অস্ত্র তৈরি করা হচ্ছে। কিম বলেন, ‘বৈরী প্রতিপক্ষকে হুশিয়ার করে বলছি, পারমাণবিক অস্ত্র প্রস্তুত হলে প্রয়োজনের সময় যে কোনো মুহূর্তে তা উৎক্ষেপণের ব্যাপারে আমরা দ্বিধা করব না।’

Share Now
September 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930