ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে রাতে ঘুমন্ত অবস্থায় মায়ের বুক থেকে নিখোঁজ তিন মাস বয়সী শিশু জিম উদ্ধার নারায়ণগঞ্জ থেকে হয়েছে। আজ মঙ্গলবার বিকাল পৌনে পাঁচটায় শিশুটিকে উদ্ধার করে ফতুল্লা থানা পুলিশ। ফতুল্লা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) কামাল উদ্দিন মানবজমিনকে বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি বলেন, নারায়ণগঞ্জের ফতুল্লা থেকে তিন মাস বয়সী ওই শিশুটিকে উদ্ধার করা হয়েছে।
এর আগে গতকাল রাত ১২টার পর মা সুমাইয়ার ঘুমন্ত অবস্থায় শিশুটি উধাও হয়ে যায়।
প্রসঙ্গত, গত ৩১শে অক্টোবর কিডনী রোগে আক্রান্ত হয়ে জিমের বাবা জুয়েল মিয়া ঢামেক হাসপাতালে ভর্তি হন।

 স্ত্রী সন্তানসহ নতুন ভবনের ৭০১ নম্বর ওয়ার্ডে তার চিকিৎসা চলছিল। পরে তাকে ৪০ নম্বর শয্যা বরাদ্দ দেয়া হয়।
Share Now
May 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031