স্ত্রীকে নিয়ে তেমনভাবে কোনও মাথাব্যাথা নেই কারও উত্তর কোরিয়ার কর্তা কিম জং উনের। তবে সোল জুই কেন বিগত এক বছর ধরে সকলের সামনে আসছিলেন না তা নিয়ে তৈরি হয়েছে জল্পনা।

দ্যা টেলিগ্রাফ সূত্রে খবর, হঠাতই স্বামী কিম জং উনের সঙ্গে একই মঞ্চে দেখা গেল তাকে। বহুদিন পর এই দু’জনকে একসঙ্গে দেখে খুশিতে ফেটে পড়েন সেখানে উপস্থিত সকলেই। অনেকে মনে করেন, সোল জুইয়ের বর্তমান বয়স ৩২ বছর। হয়তো করোনার ভয়েই তিনি এতদিন নিজেকে লুকিয়ে রেখেছিলেন। করোনাকালে উত্তর কোরিয়া বিদেশ থেকে সমস্ত ধরনের যাতায়াত বন্ধ করে দিয়েছিল। তবে এতদিন কোথায় ছিলেন তিনি তা নিয়ে মেলেনি কোনও সদুত্তর।

এ বিষয়ে প্রশাসনের এক কর্তা জানিয়েছেন, সম্ভবত করোনা নিয়ে বেশি ভীত ছিলেন সোল। তাই হয়তো তাকে এতদিন দেখা যায়নি। আবার অনেকে মনে করছেন জুই হয়তো এতদিন ধরে তার সন্তান পালন করতে ব্যস্ত ছিলেন। সেজন্যে তিনি হয়তো নিজেকে সকলের সামনে নিয়ে আসার কোনও ঝুঁকি নেননি। জুই হয়তো অসুস্থ ছিলেন বলেও মনে করছেন অনেকে।

প্রসঙ্গত, কিম জং উনের পরিবারের স্বাস্থ্য সংক্রান্ত কোনও খবর বাইরে প্রকাশ করা হয় না। তার খুব ঘনিষ্ঠ ব্যক্তিরাই এই খবর রাখেন। জুই একসময় জনপ্রিয় গায়িকা ছিলেন। সেখান থেকেই তার সঙ্গে পরিচয় হয় কিম জং উনের। ২০০৯ সালে তাদের বিবাহ হয়। তাদের তিনটি সন্তান রয়েছে বলেও খবর মিলেছে। তবে এতদিন পর জুইকে সামনে দেখে খুশি সকলেই।

Share Now
September 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930