রাজধানীতে ঘুষের টাকাসহ দুদকের জালে ধরা পড়েছেন সরকারের একজন উপ-সচিব পদমর্যাদার কর্মকর্তা।  রোববার রাতে রাজধানীর খিলগাঁওয়ের একটি ফাস্টফুডের দোকান থেকে তাকে আটক করা হয়। আটক হওয়া উপসচিব মিজানুর রহমান প্রেষণে সড়ক ও জনপথ অধিদপ্তরের আইন কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালন করছেন। দুদক সূত্রে জানা যায়, মিজানুর রহমান এক ইজারাগ্রহীতার কাছে একটি তদন্ত প্রতিবেদনের জন্য এক লাখ ৯০ হাজার টাকা ঘুষ নেন। পরে আরও নয় লাখ টাকা দাবি করেন তিনি। এ বিষয়ে ওই ইজারাগ্রহীতা অভিযোগ করেন দুদকের কাছে। এর পরিপ্রেক্ষিতে রাতে দুদকের একটি দল খিলগাঁওয়ের ওই ফাস্টফুডের দোকানে অবস্থান নেয়। এ সময় ঘুষের টাকা লেনদেনের সময় মিজানকে হাতেনাতে আটক করে দলটি। তার বিরুদ্ধে খিলগাঁও থানায় সরকারি কর্মকর্তার ক্ষমতার অপব্যবহারের অভিযোগে একটি মামলা দায়ের করা হয়েছে। খিলগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী মাইনুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ওই কর্মকর্তাকে আজ আদালতে হাজির করা হবে।

Share Now
May 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031