শুক্রবার আরও একটি পরমাণু চুল্লির পরীক্ষা চালিয়েছে দেশটি উত্তর কোরিয়ার নেতা কিম জং উনের সঙ্গে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সাক্ষাতের কথাবার্তা চলার মধ্যেই । এতে করে দুই দেশের নেতার সম্ভাব্য সাক্ষাতের বিষয়টি বিপরীত দিকে মোড় নিতে পারে বলে ধারণা করা হচ্ছে।

উত্তর কোরিয়ার সরকারি পত্রিকা রডং সিনমুন জানিয়েছে, শুক্রবার বিকালে উত্তর কোরিয়ার ‘ইয়ং বিয়ান’ পরমাণু স্থাপনায় সর্বাধুনিক সুযোগ-সুবিধা সম্বলিত আরেকটি পরমাণু চুল্লির সফল পরীক্ষা চালানো হয়েছে।

দীর্ঘদিন ধরে উত্তর কোরীয় নেতা কিম জং উনের সঙ্গে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বক্তব্য আর পাল্টা বক্তব্যের ঝড় বইছিল। সম্প্রতি তাদের মধ্যে সাক্ষাতের বিষয়টি আলোচনায় উঠে আসে। জানা যাচ্ছিল, আগামী মে মাসে বিশ্বের এই বিতর্কিত দুই নেতার এ সাক্ষাৎ হবে। ঠিক এমন সময়ে উত্তর কোরিয়ার আরও একটি পরমাণু চুল্লির সফল পরীক্ষা দুই নেতার সাক্ষাতের বিষয়টিতে প্রভাব ফেলতে পারে বলে মনে করছেন বিশ্লেষকরা।

পশ্চিমা বিশেষজ্ঞরা বলছেন, ইয়ং বিয়ান পরমাণু স্থাপনার চুল্লিগুলো থেকে পরমাণু বিদ্যুৎ উৎপাদনের পাশাপাশি পরমাণু অস্ত্রও তৈরি করা সম্ভব। এছাড়া মার্কিন সরকার দাবি করছে, উত্তর কোরিয়া পরমাণু অস্ত্র তৈরির লক্ষ্যে এই স্থাপনার চুল্লিতে প্লুটোনিয়াম উৎপাদন করছে।

সম্প্রতি উত্তর কোরিয়া যেসব শক্তিশালী পরমাণু চুল্লি স্থাপন করছে সে বিষয়ে আশঙ্কা প্রকাশ করেছিলো পশ্চিমা গোয়েন্দারা। স্যাটেলাইট থেকে পাওয়া বিভিন্ন ছবি বিশ্লেষণের পর তারা এ আশঙ্কার কথা জানিয়েছিল।

Share Now
July 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
2728293031