আজ শনিবার ক্লোজড করা হয়েছে আশুলিয়া থানায় কর্মরত পুলিশের সহকারী উপ-পরিদর্শক (এএসআই) মামুন হোসেনকে । সাভারের আশুলিয়ার নয়ারহাটে জাতীয় বস্ত্র প্রকৗশল ও গবেষণা ইনিষ্টিটিউটের (নিটার) এক শিক্ষার্থীর ল্যাপটপ ছিনতাই চেষ্টার অভিযোগ উঠেছে ওই এএসআইয়ের বিরুদ্ধে। এঘটনায় জাতীয় বস্ত্র প্রকৗশল ও গবেষণা ইনিষ্টিটিউটের (নিটার) বি.এস.সি ইন টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং-এ ৪র্থ বর্ষের ছাত্র মোঃ আব্দুল্লাহ আল নোমান বাদি হয়ে আজ দুুপুরে আশুলিয়া থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন। এছাড়া ছিনতাই চেষ্টার সময় ঘটনাস্থল থেকে আব্দুর রাজ্জাক খান নামে এক ব্যক্তিকেও আটক করে পুলিশে সোপর্দ করেছে শিক্ষার্থীরা।

আশুলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল আউয়াল বিষয়টি নিশ্চিত করে বলেন, আজ শনিবার দুপুরে আশুলিয়া থানার এএসই মামুনের বিরুদ্ধে ছিনতাই চেষ্টার অভিযোগে পৃথক দুটি অভিযোগ পাওয়া গেছে। এঘটনায় তাৎক্ষনিকভাবে তাকে পুলিশ লাইনে ক্লোজড করা হয়েছে। এছাড়া প্রাপ্ত অভিযোগ তদন্ত করে সত্যতা পাওয়া গেলে তার বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা গ্রহন করা হবে বলেও জানান এই পুলিশ কর্মকর্তা।।

Share Now
June 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
2930