এক ব্যাক্তির মৃত্যু হয়েছে বগুড়া শহরের পুরান বগুড়ায় করোনা ভাইরাসের উপসর্গ নিয়ে (শ্বাসকষ্ট ও গলা ব্যাথা) আকবর আলী (৭০) নামে । আজ বিকাল সাড়ে ৩ টার দিকে তিনি মারা যান। এ ঘটনার পর আশেপাশের ১০টি বাড়ি লকডাউন ঘোষণা করেছে প্রশাসন।

জানা যায়, আকবর আলী গাইবান্ধা জেলার সুন্দরগঞ্জ থানার খামার পাচগাছী গ্রামের মৃত আফাজ উদ্দিন এর ছেলে। তার ছেলে রুবেল (২৮) পুরান বগুড়ার হারুনের বাসার ভাড়াটিয়া। আকবর আলী অসুস্থ অবস্থায় গত ১০-১২ দিন আগে ছেলের ভাড়া বাসায় বেড়াতে এসেছিলনে। এ ঘটনার পর আশেপাশের দশটি বাড়ি লকডাউন করে দেয়া হয়।

মৃত ব্যক্তির শরীর থেকে নমুনা সংগ্রহ করে মোহাম্মাদ আলী হাসপাতালে পাঠিয়ে দেয়া হয়েছে।

বগুড়া সদর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. সামির হোসেন মিশু বলেন, গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলা থেকে আসা ওই ব্যক্তির সর্দি-জ্বর এবং শ্বাসকষ্ট ছিলো। এ কারণে তার মরদেহ থেকে নমুনা সংগ্রহ করে আইইডিসিআর-এ পাঠানো হবে। সেখান থেকে রিপোর্ট পেলে নিশ্চিত হওয়া যাবে যে তিনি করোনায় আক্রান্ত ছিলেন কি-না। যেহেতু তার উপসর্গ করোনার সাথে মিল আছে এ কারণে সংক্রমণ রোগের বিধি অনুযায়ী লাশ দাফন করা হবে।

Share Now
May 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031