বাংলাদেশ একটি গুরুত্বপূর্ণ দেশ মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন বলেছেন । গতকাল শুক্রবার যুক্তরাষ্ট্রে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত এম শহীদুল ইসলামের সঙ্গে সাক্ষাতের সময় তিনি এ কথা বলেন।

এদিন বাংলাদেশের রাষ্ট্রদূত হোয়াইট হাউসে মার্কিন প্রেসিডেন্টের সঙ্গে দেখা করেন। এ সময় তাকে বাংলাদেশ সফরের আমন্ত্রণ জানানো হয়। প্রধানমন্ত্রী শেখ হাসিনার আমন্ত্রণ পৌঁছে দিতেই প্রেসিডেন্ট বাইডেনের সঙ্গে সাক্ষাৎ করেন বাংলাদেশের রাষ্ট্রদূত।

বাংলাদেশের রাষ্ট্রদূত বলেছেন, হোয়াইট হাউসের ওভাল অফিসে মার্কিন প্রেসিডেন্টের সঙ্গে সাক্ষাৎ করতে পেরে আমি সম্মানিত বোধ করছি। চ্যালেঞ্জ মোকাবেলায় যুক্তরাষ্ট্র ও বাংলাদেশ সম্পর্ক জোরদার করতে চায়। দেশ দুটি প্রাসঙ্গিক বিভিন্ন বিষয় নিয়ে এ বছর একাধিক দ্বিপক্ষীয় বৈঠক করবে ।

Share Now
September 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930