একদিনেই মহাসড়কে ঝরলো ৫ প্রাণ চট্টগ্রামের পটিয়া ও সীতাকুন্ডে । এতে আহত হয়েছে আরো ২৪ জন। আজ সকালে পৃথক দুটি দুর্ঘটনায় এ প্রাণহানি ঘটে। এর মধ্যে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের পটিয়া উপজেলার ভাইয়ের দীঘিরপাড়ে কক্সবাজারগামী সৌদিয়া পরিবহনের একটি বাসের সঙ্গে যাত্রীবাহী মাইক্রোবাসের সংঘর্ষ হয়।
এতে ঘটনাস্থলে নিহত হন তিনজন। নিহতরা হলেন, আনোয়ার হোসেন (৪০), মো. শাহজাহান (৩০), আরেক জনের নাম জানা যায়নি। তবে তার বয়স আনুমানিক ১৫ বছর হতে পারে বলে জানান পটিয়া থানার এসআই মো. সোহাগ।
এ ঘটনায় আহত হয়েছে আরো ১৬ জন। আহতদের ১১ জনকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

তাদের মধ্যে চারজনের অবস্থা গুরুতর ছিল বলে জানান তিনি।

চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক জহিরুল হক জানান, গুরুতর আহত চারজনের মধ্যে মাইক্রোবাসের চালক সাকিবকে হাসপাতালে আনার পর কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেছেন। তিনি সাতকানিয়ার নতুন হাট এলাকার ইছাক মিয়ার ছেলে।
হাসপাতালে ভর্তি রয়েছেন- আলী আহমদ (৪০), ফরহাদ (২৫), ইরফান (৩৫), আহমদ হোসেন (৫৫), রাশেদুল ইসলাম (৩২), হাসান (২৫), দিলীপ (৫০), নাসির উদ্দিন (৪৫), তৌকির আহমদ (১৫), মো. রফিক (৪০) এবং আনুমানিক ২৫ বছর বয়সী অজ্ঞাত এক যুবক।

চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের পটিয়া হাইওয়ে পুলিশ ফাঁিড়র ইনচার্জ মিজানুর রহমান বলেন, সকাল ৮টার দিকে কক্সবাজারগামী সৌদিয়া পরিবহনের যাত্রীবাহি বাসটি ভাইয়ের দিঘীর পাড়ে পৌঁছালে নিয়ন্ত্রণ হারিয়ে চট্টগ্রামগামী মাইক্রোবাসটির সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। স্থানীয় লোকজন ছুটে এসে আহত ৬ জনকে উদ্ধার করে। পরে খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা এসে ঘটনাস্থলে নিহত ৩ জনসহ আরও ১১ জনকে উদ্ধার করে চমেক হাসপাতালে প্রেরণ করে।

একইভাবে সৌদিয়া পরিবহনের আরেকটি বাসের সঙ্গে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের সীতাকুন্ড উপজেলার কুমিরা এলাকায় মুখোমুখি সংঘর্ষে মিনি ট্রাক চালক আনোয়ার হোসেন (৪৫) ঘটনাস্থলেই নিহত হন। দুর্ঘটনায়  ৮ জন আহত হয়েছেন।
রোববার ভোর সাড়ে ৪টার দিকে এই ঘটনা ঘটে বলে জানান সীতাকুন্ড ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার ওয়াসী আজাদ।
তিনি জানান, কুমিরা এলাকায় চট্টগ্রামমুখী সৌদিয়া পরিবহনের একটি যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা একটি মিনি ট্রাককে ধাক্কা দেয়। তখন মিনি ট্রাকটি রাস্তার পাশে খাদে পড়ে যায়। এতে ট্রাকের চালক আনোয়ার হোসেন (৪৫) ঘটনাস্থলেই মারা যান। আহত সৌদিয়া পরিবহনের ৮ যাত্রীকে উদ্ধার করে সীতাকুন্ড উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে বলে জানান তিনি।

Share Now
September 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930