সীতাকুন্ডে অবস্থিত বিআইটিআইডি হাসপাতালে নমুনা পরীক্ষার ফলাফলে ১২ জন করোনা রোগী শনাক্ত হয়েছে বলে জানিয়েছেন চট্টগ্রাম সিভিল সার্জন ডা. সেখ ফজলে রাব্বি। চট্টগ্রামে সর্বোচ্চ সংখ্যক করোনা রোগী শনাক্ত হয়েছে।

তিনি জানান, আজ মঙ্গলবার ১১৮টি নমুনা পরীক্ষা করে ১২ জনের করোনাভাইরাসে আক্রান্ত হওয়ার বিষয়ে নিশ্চিত হয়েছে বিআইটিআইডি। এর মধ্যে ১১ জনের বাড়ি চট্টগ্রামের, বাকি একজন নোয়াখালীর সোনাইমুড়ীর উপজেলার নয়াহাট পশ্চিম চাঁদপুরের বাসিন্দা।

সিভিল সার্জন জানান, চট্টগ্রামে আক্রান্তদের মধ্যে ৪ জন নগরীর সাগরিকা এলাকার বাসিন্দা। একজন নগরীর ম্যাক্স হাসপাতালে চিকিৎসাধীন আছেন। পাঁচলাইশ আবাসিক এলাকার ১ জন, সাতকানিয়ায় ৫ জন রয়েছেন। সাতকানিয়ায় আক্রান্ত সবার বাড়ি ইছামতি আলিনগর এলাকায়।

বিআইটিআইডি হাসপাতালের ল্যাব প্রধান ডা. শাকিল আহমেদ জানান, আজ ১২ জন শনাক্ত হওয়ায় চট্টগ্রামে করোনা আক্রান্তের সংখ্যা বেড়ে ৩০ জনে দাড়িয়েছে। এরমধ্যে চট্টগ্রাম জেলায় আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ২৭, নোয়াখালীতে একজন এবং লক্ষ্মীপুরে দুজন। আর এ পর্যন্ত ৯০৫ জনের নমুনা পরীক্ষা করা হয়েছে।

এছাড়া চট্টগ্রামে শনাক্ত করোনা রোগীদের মধ্যে তিনজন মারা গেছে।

সোমবার ভোররাতে চট্টগ্রাম জেনারেল হাসপাতালে মারা যায় পটিয়ায় করোনাভাইরাসে আক্রান্ত ছয় বছরের প্রতিবন্ধী শিশুটি। একইদিন বিকাল ৩টার দিকে জেনারেল হাসপাতালে মারা যান নগরের পাহাড়তলীর সরাইপাড়ার আক্রান্ত এক নারী। এর আগে সাতকানিয়ায় মৃত এক ব্যক্তির নমুনা পরীক্ষায় করোনা পজিটিভ ধরা পড়ে।

Share Now
May 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031