hasina-rowshan_110771 বিরোধী দলীয় নেত্রী রওশন এরশাদ সংসদ নেত্রী ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে বৈঠক করেছেন। আজ মঙ্গলবার সন্ধ্যায় সংসদের লবিতে এই বৈঠক অনুষ্ঠিত হয়। শেখ হাসিনা ও রওশন এরশাদের মধ্যে একান্তে এই আধা ঘণ্টার বৈঠক নিয়ে সৃষ্টি হয়েছে ব্যাপক চাঞ্চল্যের।

বৈঠক থেকে বেরিয়ে রওশন এরশাদ সাংবাদিকদের বলেন, ময়মনসিংহের উন্নয়নে বিভিন্ন বিষয়ে আলাপের জন্য প্রধানমন্ত্রীর কাছে গিয়েছিলাম। ব্রহ্মপুত্র নদ শুকিয়ে গেছে, সেটি তাকে অবহিত করেছি। পাশাপাশি ময়মনসিংহে একটি শিক্ষাবোর্ড করতে প্রধানমন্ত্রীকে অনুরোধ জানিয়েছি। এছাড়া ইউনিয়ন পরিষদ নির্বাচনসহ নানা বিষয়ে আলোচনা হয়েছে বলেও জানান রওশন।

তবে জাতীয় পার্টির একটি সূত্র জানিয়েছে, এরশাদের সঙ্গে দলীয় বিরোধের বিষয়টি প্রধানমন্ত্রীকে অবহিত করেছেন রওশন। এ ব্যাপারে তিনি প্রধানমন্ত্রীর ‘হস্তক্ষেপ’ও কামনা করেছেন।

Share Now
July 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
2728293031