২০২০-২১ অর্থবছরের প্রস্তাবিত বাজেট একেবারে শুভঙ্করের ফাঁকি বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন। বাজেটের মধ্যে ফুটে উঠেছে সরকারের নির্মমতা সরকারের নির্দয়তা। বাজেট পাস হয়নি এর আগে মোবাইল থেকে টাকা পাচার শুরু হয়েছে। স্বাস্থ্যখাতে বরাদ্দ রাখা হয়েছে গতানুগতিক। বিশেষভাবে কিছু করা হয়নি।
আজ বুধবার সকালে জাতীয় প্রেসক্লাবের সামনে ‘ফিউচার অব বাংলাদেশ’ নামের একটি সংগঠন আয়োজিত মানববন্ধনে তিনি এ কথা বলেন।
রিজভী বলেন, করোনা মোকাবিলা করতে গিয়ে সরকারের দুর্নীতির মহোৎসব দেখলাম, অদক্ষতা দেখলাম। মাস্ক নেই, হাসপাতালে ভেন্টিলেটর নেই, অক্সিজেন নেই। এগুলো কীভাবে আনা যায়, অভাব পূরণ করা যায়-তা বাজেটের মধ্যে নেই।

এই বাজেট শুধুমাত্র মানুষকে বোকা বানানোর বাজেট। এখন সবচাইতে গুরুত্বপূর্ণ স্বাস্থ্যখাত। সে খাতে বরাদ্দ রাখা হয়েছে গতানুগতিক। বিশেষভাবে কিছু করা হয়নি। বাজেট মানুষ বাঁচানোর জন্য কোনো পদক্ষেপ নেই বরং মানুষ যাতে মৃত্যুর কোলে ঢলে পড়ে সেই ব্যবস্থা করা হয়েছে। সত্যিকার অর্থে দেশে গণতন্ত্র থাকলে, সুষ্ঠু নির্বাচন হলে, জবাবদিহিতা থাকলে এ করোনা সংক্রমণ সারাদেশ সয়লাব হত না।

তিনি বলেন, করোনা মোকাবিলার জন্য ৭১ শতাংশ হাসপাতালে করোনা সুরক্ষা নেই। না থাকার কারণে করার চিকিৎসা বিঘ্নিত হচ্ছে। এই প্রস্তাবিত বাজেটের মধ্যে এর কোনো দিকনির্দেশনা নেই।

Share Now
June 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
2930