বুথ ফেরত এক্সিট পোল মমতা বন্দ্যোপাধ্যায়ের সাফল্য দেখাতে ব্যর্থ হয়েছিল ২০১১ এবং ১৬ সালেও। এবারও তাই হতে চলেছে। ২ মে হুইল চেয়ার থেকে মমতা বন্দ্যোপাধ্যায় চেয়ারে বসতে চলেছেন বিপুল ম্যানডেট নিয়ে। এক্সিট পোলকে নস্যাৎ করে তৃণমূল কংগ্রেস এমনটাই জানাল। তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় মুখপাত্র ডেরেক ওব্রায়েন জানান, প্রধানমন্ত্রী মোদি পশ্চিমবংগে ২১ টি সভা করেছেন। কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রী অমিত শাহ বাংলাকে তার সেকেন্ড হোম করেছেন। কিন্তু, তাও অধিকাংশ এক্সিট পোল তৃণমূলকেই বিজয়ী দেখিয়েছে। শুধু সংখ্যাটা ওরা ভুল করেছে।

দুশোর বেশি আসন নিয়ে তৃণমূল ক্ষমতায় আসবে। তৃণমূলের সাংসদ সৌগত রায় বলেছেন, কেন্দ্রীয় বাহিনীকে দিয়ে বিজেপি যে খেলাটি খেলেছিল পশ্চিম বাংলার মানুষ তা ভেঙে দিয়েছেন। মমতা বন্দ্যোপাধ্যায় আজ শুক্রবার নিজের বাড়ি থেকে প্রার্থী ও তাদের এজেন্টদের সঙ্গে ভার্চুয়াল বৈঠক করবেন। কাউন্টিং এর সময় ডু আর ডোন্ট বোঝাতেই এই সভা বলে মনে করা হচ্ছে। এছাড়াও কাউন্টিং এর সময় কারচুপি এড়াতেও টিপস দিতে পারেন মমতা। আগে ঠিক ছিল বৈঠক শনিবার বেলা ১ টায় হবে। কিন্তু পরিবর্তিত পরিস্থিতিতে তা আজ বেলা ৩ টায় হচ্ছে।

Share Now
September 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930