তিন বছরের বেশি সময় ধরে দায়িত্ব পালন করতে পারবেন না সরকারি কর্মচারীরা এক কর্মস্থলে। তিন বছর পার হলেই তাকে অন্যত্র বদলি করতে হবে।

এতোদিন বিষয়টি রেওয়াজ আকারে চালু থাকলেও আদেশ আকারে ছিল না। গত ৮ই জুলাই মন্ত্রিপরিষদ বিভাগের অতিরিক্ত সচিব (জেলা ও মাঠ প্রশাসন) মো. মাকছুদুর রহমান পাটওয়ারী স্বাক্ষরিত এ সংক্রান্ত একটি পরিপত্র জারি করা হয়েছে।

দেশের সব বিভাগীয় কমিশনার ও জেলা প্রশাসকের কাছে পাঠানো ওই পরিপত্রে বলা হয়েছে, একই কর্মস্থলে তিন বছরের অধিককাল ধরে নিয়োজিত কর্মচারীদের বাস্তব অবস্থাভেদে অন্যত্র বদলি করতে হবে।

তবে দুর্গম বা প্রতিকূল যোগাযোগ ব্যবস্থাসম্পন্ন এলাকার ক্ষেত্রে সংশ্লিষ্ট কর্মচারীর মেয়াদ দুই বছর হলেও তাকে অন্যত্র বদলি করা যেতে পারে।

সাধারণ প্রশাসন ও ভূমি অফিসে কর্মরত কর্মচারীদেরকে পর্যায়ক্রমে সকল বিষয়ে কাজ করার সুযোগ দেয়া যেতে পারে। বদলির ক্ষেত্রে বৈষম্য পরিহারের জন্য সচেষ্ট থাকতে হবে।

মন্ত্রিপরিষদ বিভাগের পরিপত্রে বলা হয়েছে, ইউনিয়ন, উপজেলা, জেলা ও বিভাগ পর্যায়ের সাধারণ ও রাজস্ব প্রশাসনে নিয়োজিত কর্মচারীদের একই পদে বা একই কর্মস্থলে তিন বছর মেয়াদ পূর্ণ হলে বাস্তব অবস্থা বিবেচনায় সাধারণত অন্যত্র বদলি করার রেওয়াজ রয়েছে।

এসব দপ্তরে নিয়োজিত কোন কোন কর্মচারী একই পদে তিন বছরের অধিককাল কর্মরত থাকায় তারা সংশ্লিষ্ট বিষয়ে অধিক অভিজ্ঞতা অর্জনের সুযোগ পাচ্ছেন।

অন্যদিকে অন্যান্য বিষয়ে অভিজ্ঞতা লাভের সুযোগ থেকে বঞ্চিত হচ্ছেন। তাছাড়া একই পদে দীর্ঘদিন কর্মরত থাকায় কোনও কোনও কর্মচারী বিভিন্ন অনিয়মের সঙ্গে জড়িয়ে পড়ছেন। এজন্য মাঠ পর্যায়ে নিয়োজিত কর্মচারীদেরকে বিভিন্ন বিষয়ে দক্ষ করে গড়ে তোলা এবং একই পদে বা কর্মস্থলে তিন বছরের বেশি সময় ধরে কর্মরত কর্মচারীদের বাস্তব অবস্থাভেদে অন্যত্র বদলি করার জন্য ইতিমধ্যে মন্ত্রিপরিষদ বিভাগ থেকে নির্দেশনা দেয়া হয়েছে।

কিন্তু লক্ষ্য করা যাচ্ছে যে, কোনও কোনও ক্ষেত্রে নির্দেশনাটি যথাযথভাবে বাস্তবায়িত হয়নি। এ নির্দেশনা ঠিকভাবে বাস্তবায়নের জন্যই নতুন করে পরিপত্র জারি করেছে মন্ত্রিপরিষদ বিভাগের জেলা ম্যাজিস্ট্রেসি পরিবীক্ষণ অধিশাখা।

Share Now
September 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930