আরো ৮০৯ জন করোনা ভাইরাসের ভয়াল থাবায় স্পেনে ২৪ ঘন্টায় বা একদিনে প্রাণ হারিয়েছেন । এ সময়ে নতুন করে সংক্রমিত হয়েছেন ৭০২৬ জন। ফলে সব মিলিয়ে দেশটিতে মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ১১ হাজার ৭৪৪। মোট আক্রান্ত হয়েছেন এক লাখ ২৪ হাজার ৭৩৬ জন। ফলে আক্রান্তের দিক দিয়ে স্পেন এখন ইতালিকে অতিক্রম করেছে। তবে স্পেনে একদিনে মৃতের সংখ্যা টানা দ্বিতীয় দিনের মতো কমেছে। তিন দিনের মধ্যে সেখানে এটাই প্রথম দিন, যখন সেখানে মৃতের সংখ্যা ৯০০ এর নিচে নেমেছে। শুক্রবারের তুলনায় নতুন করে আক্রান্তের সংখ্যাও কমেছে।

শুক্রবার নতুন আক্রান্তের সংখ্যা ছিল ৭৪৭২। দেশটি সবেমাত্র তিন সপ্তাহের লকডাউন পালন করেছে। প্রধানমন্ত্রী এই লকডাউন আরো দু’সপ্তাহ বাড়াতে পারেন বলে মনে করা হচ্ছে। যদি তাই হয় তাহলে কমপক্ষে ২৬ শে এপ্রিল পর্যন্ত লকডাউন থাকবে স্পেন। এ খবর দিয়েছে অনলাইন বিবিসি।

Share Now
July 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
2728293031