এক সঙ্গে তিন ছেলে সন্তান প্রসব করেছেন রোকসানা বেগম নামে এক নারী লালমনিরহাটের পাটগ্রাম উপজেলায় । গত সোমবার রাতে বুড়িমারী ইউনিয়নের বামনদল গ্রামের জনাব আলীর স্ত্রী রোকসানা বেগম রংপুর আর্দশ জেনারেল ক্লিনিকে অস্ত্রোপচারের মাধ্যমে তিন ছেলে সন্তানের জন্ম দেন।

এদিকে শনিবার বিকেলে বুড়িমারী ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আবু সাইদ নেওয়াজ নিশাত ওই নারী ও নবজাতকদের খোঁজ নিতে তার বাড়ি যান। তিন নবজাতকই সুস্থ রয়েছে বলে জানিয়েছেন তিনি।

তিনি বলেন, ‘তিন সন্তানের জন্ম দেওয়া রোকসানার পরিবারকে অস্ত্রোপচারের জন্য আর্থিকভাবে সার্বিক সহযোগিতা ও পুষ্টিকর খাবার দিয়েছি। এছাড়া ইউনিয়ন পরিষদের পক্ষ থেকে মা ও নবজাতকদের সার্বক্ষণিক খোঁজখবর নেওয়া হচ্ছে।’

এ বিষয়ে রোকসানা বেগমের অনুভূতি জানতে চাইলে তিনি বলেন, ‘এক সঙ্গে তিনটি বাচ্চা জন্ম দেওয়া সত্যিই সৌভাগ্যের। আপনারা সবাই আমার সন্তানদের জন্য দোয়া করবেন তারা যেন সুস্থ থাকে।’

Share Now
June 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
2930