এক যুবক নিহত হয়েছেন ঝালকাঠির নেছারাবাদ দরবার শরিফে বার্ষিক ওয়াজ মাহফিল থেকে বাড়ি ফেরার পথে সড়ক দুর্ঘটনায় সিয়াম আহম্মেদ (২৫) নামে । দুর্ঘটনায় আরো একজন আহত হয়।
সোমবার সকাল ৯টার দিকে বরিশাল-খুলনা আঞ্চলিক মহাসড়কের ঝালকাঠির বাসন্ডা সেতুর পশ্চিম পাশে ইটবোঝাই ট্রলির সঙ্গে মোটরসাইকেলের সংঘর্ষে এ দুর্ঘটনা ঘটে।
নিহত সিয়াম পিরোজপুরের ভান্ডারিয়া উপজেলার পেশকার বাড়ির আবদুল খালেকের ছেলে।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, আখেরি মোনাজাত শেষে মোটরসাইকেলচালক সিয়াম ও আরেকজন ভান্ডারিয়া গ্রামের বাড়িতে যাচ্ছিলেন। পথে বাসন্ডা সেতুর পশ্চিম পাশে একটি ইটবোঝাই ট্রলির সঙ্গে মোটরসাইকেলের সংঘর্ষে দুজনই আহত হন। গুরুতর অবস্থায় তাদের বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পরে সিয়ামের মৃত্যু হয়।
ঝালকাঠি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খলিলুর রহমান বলেন, ঘটনার পরপরই আহত দুইজনকে বরিশাল নিয়ে যাওয়া হয়। তাদের মধ্যে একজন মারা গেছে।
