এক যুবক নিহত হয়েছেন ঝালকাঠির নেছারাবাদ দরবার শরিফে বার্ষিক ওয়াজ মাহফিল থেকে বাড়ি ফেরার পথে সড়ক দুর্ঘটনায় সিয়াম আহম্মেদ (২৫) নামে । দুর্ঘটনায় আরো একজন আহত হয়।

সোমবার সকাল ৯টার দিকে বরিশাল-খুলনা আঞ্চলিক মহাসড়কের ঝালকাঠির বাসন্ডা সেতুর পশ্চিম পাশে ইটবোঝাই ট্রলির সঙ্গে   মোটরসাইকেলের সংঘর্ষে এ দুর্ঘটনা ঘটে।

নিহত সিয়াম পিরোজপুরের ভান্ডারিয়া উপজেলার পেশকার বাড়ির আবদুল খালেকের ছেলে।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, আখেরি মোনাজাত শেষে মোটরসাইকেলচালক সিয়াম ও আরেকজন ভান্ডারিয়া গ্রামের বাড়িতে যাচ্ছিলেন। পথে বাসন্ডা সেতুর পশ্চিম পাশে একটি ইটবোঝাই ট্রলির সঙ্গে মোটরসাইকেলের সংঘর্ষে দুজনই আহত হন। গুরুতর অবস্থায় তাদের বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পরে সিয়ামের মৃত্যু হয়।

ঝালকাঠি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খলিলুর রহমান বলেন, ঘটনার পরপরই আহত দুইজনকে বরিশাল নিয়ে যাওয়া হয়। তাদের মধ্যে একজন মারা গেছে।

Share Now
April 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930