‘কোমরভাঙা বিএনপি, হাঁটুভাঙা বিএনপি এখন লাঠির ওপর ভর করেছে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, । আমি বলছি না, বলেছেন জাফরুল্লাহ চৌধুরী। লাঠি চলে গিয়েছিল, বিএনপি আবার লাঠি ফিরিয়ে এনেছে। লাঠির মাথায় জাতীয় পতাকা বাঁধা, আবার বলে লাঠি আরও বড় হবে। কত বড় আস্ফালন। এর জবাব আমরা দেবো।’

আজ বুধবার বিকেলে আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৬তম জন্মদিন উপলক্ষে বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে আয়োজিত আলোচনা সভার সূচনা বক্তব্যে এসব কথা বলেন ওবায়দুল কাদের। এ আলোচনা সভার আয়োজন করে বাংলাদেশ আওয়ামী লীগ।

ওবায়দুল কাদের বলেন, ‘যদি জাতীয় পতাকার সঙ্গে লাঠি নিয়ে রাস্তায় নামেন, আস্ফালন করেন, জবাব আছে। আমি পরিষ্কার করে বলছি, লাঠি নিয়ে খেলা, আগুন নিয়ে খেলা চলবে না।’

আগামী নির্বাচনে আওয়ামী লীগ আবারও বিজয়ী হবে দাবি করে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, ‘শেখ হাসিনার নেতৃত্বে আমরা আবারও বিজয়ের বন্দরে। শেখ হাসিনার লক্ষ্য ছিল ডিজিটাল বাংলাদেশ, বাংলাদেশ ডিজিটাল হয়ে গেছে। এবারের লক্ষ্য স্মার্ট বাংলাদেশ। এবার স্মার্ট বাংলাদেশের লক্ষ্য তুলে ধরেছেন আমাদের ক্রাইসিস ম্যানেজার শেখ হাসিনা।’

আলোচনা সভায় সভাপতিত্ব করেন আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য মতিয়া চৌধুরী। আওয়ামী লীগের উপ-প্রচার সম্পাদক আমিনুল ইসলাম আমিনের পরিচালনায় আলোচনা সভায় আরও বক্তব্য দেন দলের সভাপতিমণ্ডলীর সদস্য ড. আব্দুর রাজ্জাক, জাহাঙ্গীর কবির নানক, শাজাহান খান, মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া, আবদুর রহমান, যুগ্ম সাধারণ সম্পাদক ডা. দীপু মনি, ড. হাছান মাহমুদ, আ ফ ম বাহাউদ্দিন নাছিম, সাংগঠনিক সম্পাদক আহমদ হোসেন, বিএম মোজাম্মেল হক, আফজাল হোসেন প্রমুখ।

Share Now
May 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031