উত্তর কোরিয়ার ব্যাপারে ধৈর্য ধরার দিন শেষ, এখন সময় হয়েছে ‘সুনির্দিষ্ট’ পদক্ষেপ নেবার স্পোমার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন। যুক্তরাষ্ট্রে সফররত দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট মুন জায়ে-ইনের সঙ্গে শুক্রবার (৩০ জুন) এক যৌথ সংবাদ সম্মেলনে তিনি বলেন, “আমরা উভয়ই উত্তর কোরিয়ার ‘বেপরোয়া এবং নিষ্ঠুর’ সরকারের হুমকির মুখে রয়েছি। উত্তর কোরিয়াকে সঠিক পথে ফিরে আসার আহ্বান জানান ট্রাম্প। পৃথক বক্তব্যে দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট মুন বলেন, উত্তর কোরীয় নেতাদের সঙ্গে আলোচনা চালিয়ে যাওয়া অত্যন্ত গুরুত্বপূর্ণ। মুন আরো বলেন, তার দেশের প্রতিরক্ষার জন্য সব ধরনের ব্যবস্থা গ্রহণ করা হবে। কঠোর নিরাপত্তা ব্যবস্থাই এশীয়-প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে শান্তি বজায় রাখতে পারবে। হোয়াইট হাউজের ওই সংবাদ সম্মেলনে ট্রাম্প বলেন, “উত্তর কোরিয়ার ব্যাপারে কৌশলগত ধৈর্য ধরার দিন শেষ, বহু বছরের ধৈর্য ব্যর্থতায় পর্যবসিত হয়েছে।” ‘উত্তর কোরিয়া সমস্যা’ সমাধান করাকে সর্বোচ্চ অগ্রাধিকার দিচ্ছে ওয়াশিংটন এবং সিউল। পাশাপাশি পিয়ংইয়ংকে আলোচনার টেবিলে ফিরে আসার আহ্বান জানিয়েছে তারা।
